বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

মার্কিন রণতরী দক্ষিণ চীন সাগরের পথে

রণতরী ইউএস রোনাল্ড রিগ্যান, ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের ‘কৌশলগত’ মহড়ার মধ্যেই তাইওয়ানের দক্ষিণ-পূর্বে সমুদ্রের দিকে যাচ্ছে মার্কিন বাহিনীর রণতরী ইউএস রোনাল্ড রিগ্যান। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মুখপাত্র। রণতরীর উপস্থিতিতে অঞ্চলটিতে উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

এক বিবৃতিতে তিনি বলেন, রণতরী এবং এর স্ট্রাইক গ্রুপ মুক্ত ও স্বাধীন ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সমর্থনে দক্ষিণ চীন সাগরে নির্ধারিত অপারেশনে যাচ্ছে।

রোনাল্ড রিগ্যানের নেতৃত্বে থাকা কমান্ডার জর্জ এম উইকোফ বলেন, ‘এ অভিযান অঞ্চলটির নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনে আমাদের প্রতিশ্রুতির বিষয়ে সহযোগিতা এবং মিত্রদের কাছে একটি সংকেত’।

তাইপে পেলোসির সফরের জেরে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর থেকে তাইওয়ানের চারপাশের সাগরে সামরিক মহড়া শুরু করেছে চীন। মহড়া চলবে আগামী রবিবার পর্যন্ত। চীনের গ্লোবাল টাইমসের প্রতিবেদনে ‘পুনর্মিলন অপারেশন’-এর জন্যই এই পদক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে।

গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের অবিচ্ছিন্ন অংশ বলেৃ দাবি করে চীন। তারা তাইপেকে বিশ্ব মঞ্চ থেকে বিচ্ছিন্ন রাখতে চায়। এছাড়া তাইপের সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ে যেকোনও দেশের যোগাযোগের বিরোধিতা করে আসছে বেইজিং।

সূত্র: বিবিসি

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION