বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

চীনের ক্ষুব্দ প্রতিক্রিয়া:পেলোসির তাইওয়ান সফর দায়িত্বজ্ঞানহীন ও অযৌক্তিক

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে উদ্ভূত, দায়িত্বজ্ঞানহীন ও অযৌক্তিক অ্যাখা দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আয়োজিত এক বৈঠকে তিনি বলেন, পেলোসির সফরের প্রতিক্রিয়াতেই তাইওয়ানের আশপাশে সামরিক মহড়া শুরু হয়েছে। খবর বিবিসি’র

বেইজিংয়ের হুঁশিয়ারি উপেক্ষা করে গত (২ আগস্ট) মঙ্গলবার রাতে বিশেষ বিমানে চড়ে রাজধানী তাইপে সফরে আসেন মার্কিন স্পিকার পেলোসি। তাৎক্ষণিক কঠোর ভাষায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় চীন। পরের দিন বুধবার বিতর্কিত সফরে শেষে ফিরে যান তিনি। গত ২৫ বছরের মধ্যে এই প্রথম কোন শীর্ষ মার্কিন রাজনীতিক দ্বীপটি সফর করেছেন।

নিজেদের বিচ্ছিন্ন ভূখণ্ড দাবি করা তাইওয়ানে পেলোসির সফরের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার (৪ আগস্ট) থেকে দ্বীপটির আশাপাশে কৌশলগত মহড়া শুরু করেছে বেইজিং। মহড়ায় তাঁজা গুলি ছোড়া হচ্ছে বলে জানা গেছে।

এ নিয়ে কম্বোডিয়ার রাজধানী নমপেনে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোটের (আসিয়ান) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ওয়াং ই বলেন, ‘একটি সংকট এড়াতে যথাসাধ্য চেষ্টা করছে বেইজিং। কিন্তু দেশের স্বার্থে আঘাত করতে দেওয়া হবে না’।

এক বিবৃতিতে চলমান উত্তেজনা পরিহারে আহ্বান জানিয়েছে আসিয়ান জোট।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION