শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তা মহড়া: ঢাকা-কক্সবাজারগামী বিমানে বোমা, নিরাপদে যাত্রীদের উদ্ধার সোনারপাড়া সৈকতে ফুলেল মানচিত্রে খালেদা জিয়ার প্রতি ব্যতিক্রমধর্মী শ্রদ্ধা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল সন্তানের প্রতি দ্বীনি দায়িত্ব পালনে ইব্রাহিম (আ.) মায়ের প্রতি দেশবাসীর ভালোবাসা ও বৈশ্বিক শ্রদ্ধায় তারেক রহমানের কৃতজ্ঞতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, ৬০টির বেশি ঘরবাড়ি পুড়ে ছাই রাতভর গোলাগুলির বিকট শব্দে মিয়ানমার সীমান্তে আতঙ্ক এনসিপি থেকে পদত্যাগ করলেন তাজনূভা জাবীন

সাংবাদিক সংসদ কক্সবাজার’র ঈদ পুনর্মিলনী ও জরুরী সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি:

সাংবাদিক সংসদ কক্সবাজারের ঈদ পুনর্মিলনী ও জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ আগস্ট) সকালে শহরের একটি অভিজাত হোটেলের হলরুমে সংগঠনের সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ‘ক্রান্তিলগ্নে সাংবাদিকরা সব ষড়যন্ত্র প্রতিহত করে দেশের উন্নয়নে কাজ করে থাকে। সব অপশক্তিকে মোকাবেলা করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। যারা সাংবাদিক সমাজের ঐক্য বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কোনো অন্যায়ের কাছে সাংবাদিকরা মাথা নত করবে না।’

সভায় বক্তব্য রাখেন শহীদুল করিম শহিদ, জাহাঙ্গীর আলম শামস, আবদুল মালেক সিকদার, জিকির উল্লাহ জিকির, আমিনুল কবির, রফিকুল ইসলাম সোহেল, জাহাঙ্গীর আলম, আবুল কাশেম, আনিস নাইমুল হক, মো. ইরফান উদ্দিন, জান্নাতুল বকেয়া নেহা, ফাতেমা সিরাজ, এম আনসারুল করিম হান্নান, সাইদুজ্জামান, আশরাফ বিন ইউছুপ, সাজন বড়য়া সাজু, সাদেক হোসাইন খোকা, সাইফুল ইসলাম প্রমূখ।

সভায় নতুন সদস্য হালনাগাদ ও আগামী শনিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION