বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

আমেরিকায় ৪ মুসলিম হত্যা: তীব্র নিন্দা বাইডেনের

আন্তর্জাতিক ডেস্ক:

নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে ৪ মুসলিম হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমেরিকায় এমন ঘটনার কোনও স্থান নেই। গত ৯ মাসে চারজন মুসলিম ব্যক্তি হত্যার ঘটনায় স্থানীয় ও ফেডারেল পুলিশ ইতোমধ্যে বিস্তর তদন্তে নেমেছে। সমলোচনার ঝড় বইছে নানা মহলে।

এ নিয়ে রবিবার টুইটবার্তায় প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আলবুকার্কের চারজন মুসলিম পুরুষ ভয়াবহ হত্যাকাণ্ডে আমি ক্ষুব্ধ এবং দুঃখিত। এ ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে। নিহতদের পরিবার এবং মুসলিম সম্প্রদায়ের পাশে আছি আমরা। এমন ঘৃণ্য হামলা আমেরিকায় কোনও স্থান নেই’।

প্রাথমিক তদন্তে এটিকে বিদ্বেষমূলক হামলা মনে করছে মার্কিন পুলিশ। নিউ মেক্সিকো গভর্নর মিশেল লুজান গ্রিশাম শনিবার রাতে টুইটারে লিখেন, মুসলিম বাসিন্দাদের টার্গেট কিলিং গভীর উদ্বেগের এবং একেবারে মেনে নেওয়া যায় না।

আলবুকার্কের পুলিশ প্রধান হ্যারল্ড মেডিনা সাংবাদিকদের বলেছেন, স্থানীয় মুসলিম সম্প্রদায়ের এক যুবককে হত্যা করা হয়েছে। আগের তিনটি হত্যাকাণ্ডের ক্ষেত্রে পুলিশ বলেছিল, নিহতদের ফাঁদে ফেলে কোনও সতর্কতা ছাড়াই গুলি করে হত্যা করা হয়। মেডিনা আরও বলেন, আগের তিনটি ঘটনার সঙ্গে সর্বশেষ হত্যাকাণ্ডের সম্ভাব্য যোগসূত্র থাকতে পারে।ধর্ম ও বর্ণের কারণে টার্গেট করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION