রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

কিমের সম্পর্কে ভাঙন

বিনোদন ডেস্ক:
মাত্র নয় মাসেই ভেঙে গেল মার্কিন রিয়্যালিটি শো তারকা ও মডেল কিম কার্দাশিয়ানের নতুন প্রেম। ‘সাটার ডে নাইট লাইভ’খ্যাত অভিনেতা পেট ডেভিডসনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন ৪১ বছর বয়সী কিম। পশ্চিমা সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত সপ্তাহে তাদের ব্রেকআপ হয়েছে। তবে এ বিষয়ে এই জুটির মুখপাত্রদের কেউ-ই মন্তব্য করেননি। গায়ক কেনি ওয়েস্টের সঙ্গে ডিভোর্সের ঘোষণার পর গত অক্টোবরে ‘সাটারডে নাইট লাইভ’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কিম কার্দাশিয়ান। এরপরই পেট ডেভিডসনের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শুরু হয়। কেনি ওয়েস্টের সঙ্গে কিমের ডিভোর্সের আইনি প্রক্রিয়া এখনো চলছে।

২০১২ সাল থেকে একসঙ্গে থাকতেন কিম কার্দাশিয়ান ও কেনি ওয়েস্ট। ২০১৪ সালে বিয়ে করেন তারা। তাদের চার সন্তানÑ নর্থ, সেইন্ট, শিকাগো ও স্যাম। গত বছর ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স আবেদন করেন কিম ও কেনি ওয়েস্ট। সম্প্রতি গুঞ্জন চাউর হয়, তাদের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছেন তারা। এরই মধ্যে কিম ও পেট ডেভিডসনের ব্রেকআপের গুঞ্জন শোনা যাচ্ছে। এদিকে ‘সাটার ডে নাইট লাইভ’ শোতে আট সিজন কাস্ট মেম্বার হিসেবে ছিলেন ২৮ বছর বয়সী ডেভিডসন। গত মে মাসে তিনি এই শো থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। বর্তমানে অস্ট্রেলিয়ায় ‘উইজার্ড’ নামের একটি সিনেমার শ্যুটিং করছেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION