বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

রোমান্স করবেন নাগা-রাশমিকা!

বিনোদন ডেস্ক:
মহেশ বাবুকে নিয়ে পরিচালক পরসুরাম নির্মাণ করেন ‘সারকারু বারি পাতা’। গত ১২ মে মুক্তি পায় সিনেমাটি। ৬০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করেছে ২৩০ কোটি রুপি। এ সিনেমার সাফল্যের পর নতুন প্রজেক্টে হাত দিয়েছেন পরসুরাম। সিনেমাটিতে রোমান্স করবেন নাগা চৈতন্য ও রাশমিকা মান্দানা।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, পরসুরাম তার নতুন সিনেমার চিত্রনাট্য নাগা চৈতন্যকে শুনিয়েছেন। গল্প শুনে কাজটি করার জন্য সম্মতি দিয়েছেন তিনি। ভারতের জাতীয় ক্রাশ রাশমিকাকে কেন্দ্রীয় নারী চরিত্রের জন্য নিতে চাচ্ছেন পরিচালক। এ নিয়ে কথা চলছে, সবকিছু ঠিক থাকলে সিনেমাটিতে নাগা-রাশমিকাকে রোমান্স করতে দেখা যাবে।

নাগা চৈতন্য অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘থ্যাঙ্ক ইউ’। বিক্রম কুমার পরিচালিত এ সিনেমা গত ২২ জুলাই মুক্তি পায়। তার মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘লাল সিং চাড্ডা’। এছাড়া নাম ঠিক না হওয়ার একটি সিনেমার কাজ তার হাতে রয়েছে।

অন্যদিকে রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিতা রামাম’। গত ৫ আগস্ট মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দুলকার সালমান। ৩০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুক্তির ৩ দিনে আয় করে ২২ কোটি রুপি। ‘গুড বাই’, ‘মিশন মজনু’ সিনেমার শুটিং শেষ করেছেন রাশমিকা। এছাড়া ‘বারিসু’, ‘পুষ্পা টু’, ‘অ্যানিমেল’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION