শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

দোলাচলে সামান্থা

বিনোদন ডেস্ক:
ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার অভিনীত ‘ফ্যামিলি ম্যান টু’, ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে পারফর্ম করে আলোচনার শীর্ষে উঠে আসেন। দক্ষিণী সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকাদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এই অভিনেত্রী।

এদিকে, তেলেগু সিনেমার পরিচালক কোরাতলা শিবা ‘এনটিআর ৩০’ নামে একটি সিনেমা নির্মাণ করছেন। এতে অভিনয় করবেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর। সিনেমাটিতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন সামান্থা।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘এনটিআর৩০’ সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন সামান্থা। এতে জুনিয়র এনটিআরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করার সুযোগ পাচ্ছেন তিনি। অন্যদিকে ‘ফ্যামিলি ম্যান টু’ ওয়েব সিরিজের পরবর্তী সিজনের জন্য নির্মাতার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। এসবই সামান্থার ‘গুড লাক’। তার ‘ব্যাড লাক’ হলো শুটিংয়ের ডেট নিয়ে দোলাচলে পড়েছেন। কারণ ডেট মেলাতে পারছেন না এই অভিনেত্রী।

একটি সূত্র এ বিষয়ে সংবাদমাধ্যমটিকে বলেন—‘বড় ধরনের এই সুযোগের কোনোটাই হারাতে চান না সামান্থা।’

‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমায় সর্বশেষ দেখা যায় সামান্থাকে। বর্তমানে তার ঝুলিতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে। মুক্তির অপেক্ষায় তার ‘শকুন্তলাম’। এছাড়া ‘ডাউন টাউন অ্যাবে’-এর পরিচালক ফিলিপ জনের ‘অ্যাগ্রিমেন্ট অব লাভ’ সিনেমায় অভিনয় করছেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION