শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

কত পারিশ্রমিক নিলেন বিজয়-অনন্যা?

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডা। ‘লাইগার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে তার। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন অনন্যা পাণ্ডে।

আগামী ২৫ আগস্ট মুক্তি পাবে ‘লাইগার’। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন এই তারকা জুটি। কিন্তু বহুল আলোচিত এ সিনেমায় কত পারিশ্রমিক নিয়েছেন বিজয়-অনন্যা? এ নিয়েও চলছে নানা আলোচনা।

টলিউড ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ‘লাইগার’ সিনেমার জন্য বিজয় দেবরকোন্ডা ৩৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪১ কোটি ৭৫ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন। অন্যদিকে অনন্যা পাণ্ডে নিয়েছেন ৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৫৭ লাখ টাকার বেশি)। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন বক্সিং তারকা মাইক টাইসন। তবে তার পারিশ্রমিকের বিষয়ে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, সিনেমাটির জন্য মোটা অঙ্কের অর্থ নিয়েছেন তিনি।

সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ‘বাহুবলি’খ্যাত রামায়্যা কৃষ্ণান, রনিত রায়। তারা দুজনেই ১ কোটি রুপি করে পারিশ্রমিক নিয়েছেন বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।

স্পোর্টস-অ্যাকশন ঘরানার ‘লাইগার’ পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য লিখেছেন পুরী জগন্নাথ। হিন্দির পাশাপাশি তেলেগু ভাষায় সিনেমাটির শুটিং হয়েছে। তা ছাড়াও তামিল, কন্নড় ও মালায়ালাম ভাষায় ডাবিং করে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION