শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

কোন নায়কের সঙ্গে রোমান্স করতে চান জানালেন অপু

বিনোদন ডেস্ক:
জয়া আহসান, শাকিব খান, আজমেরী হক বাঁধন, সোহানা সাবা, রাফিয়াথ রশীদ মিথিলাসহ অনেকের ভারতীয় সিনেমায় অভিষেক হয়েছে। এবার ওপার বাংলার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে ঢালিউড কুইন অপু বিশ্বাসের। কলকাতার নির্মাতা সুবীর মণ্ডল পরিচালিত ‘আজকের শর্টকাট’ সিনেমার মাধ্যমে অপুর নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।

খুব শিগগির মুক্তি পাবে অপুর এই সিনেমা। মুক্তি উপলক্ষে ভারতীয় একটি সংবাদমাধ্যম যোগাযোগ করে অপু বিশ্বাসের সঙ্গে। কলকাতার অভিনয়শিল্পীরা যেমন বাংলাদেশের সিনেমায় কাজ করছেন, তেমনি বাংলাদেশের শিল্পীরাও পশ্চিমবঙ্গের সিনেমায় কাজ করছেন। আপনি এত দেরিতে কেন কলকাতার সিনেমায় কাজ করলেন?

এ প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, ‘আমি এই কয়েক দিনে খুব মোটা হয়ে গিয়েছিলাম। বিশেষত ছেলে হওয়ার পর। আর তার আগে বাংলাদেশেই অনেক সিনেমার কাজ ছিল, তাই তেমনভাবে অন্যদিকে মন দিয়ে উঠতে পারিনি।’

‘আজকের শর্টকাট’ সিনেমায় অপু বিশ্বাসের সহশিল্পী পরমব্রত, গৌরব চক্রবর্তী, বিশ্বনাথ। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে অপু বিশ্বাস বলেন, ‘পরমদা, গৌরবদার সঙ্গে কাজ করে আমি ভীষণ খুশি। আমি তো বাণিজ্যিক সিনেমার নায়িকা। তাই অভিনয়ের মাত্রা একটু চড়া। কিন্তু এই ধরনের সিনেমায় কেমন অভিনয় করতে হয়, তা গৌরবদা আমাকে শিখিয়েছেন।’

কলকাতার কোন নায়কের সঙ্গে রোমান্স করতে চান? এমন প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস মজার ছলে বলেন, ‘শাকিবও তো এখন কলকাতার হিরো।’

অপু বিশ্বাস বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। সিনেমাটির প্রচারের জন্য আগামী বুধবার কলকাতায় যাবেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION