শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

নতুন বাড়িতে দীপিকা-রণবীর

বিনোদন ডেস্ক:
নতুন বাড়ি কিনেছেন দীপিকা-রণবীর। এ খবর পুরনোই। তবে নতুন খবর হলো জন্মাষ্টমীর দিন নতুন বাড়িতে প্রবেশ করলেন দীপিকা-রণবীর। আলিবাগে ২২ কোটি টাকা দিয়ে বাড়ি কিনেছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। বেশ কিছু দিন ধরেই এই খবরে সরগরম ছিল মায়ানগরী। অবসর পেলে, কিংবা ছুটি কাটাতে ইচ্ছা হলেই চলে যাওয়া যাবে এই বাড়িতে। এটাই ছিল এই দম্পতির মুখ্য উদ্দেশ্য। তবে নতুন বাড়ি নিয়ে এতদিন কিছুই বলেননি নায়ক-নায়িকা। সে প্রমাণই পাওয়া গেল রণবীরের ইন্সটাগ্রামে। হোমের আগুন জ্বলছে। দু’হাত জড়ো করে বসে আছেন রণবীর এবং দীপিকা। আরতি করছেন, নারকেল ফাটাচ্ছেন। নিজের বাড়ি তৈরির স্বপ্ন থাকে অনেকেরই। সেই স্বপ্নের বাড়ি যখন বাস্তব রূপ নেয়, সেই অনুভূতি একদমই অন্য। রণবীরের ছবি বলে দিল সেই অনুভূতির কথাই। স্বপ্নের বাড়ির দরজা খুলে প্রবেশ করছেন স্বামী-স্ত্রী। জন্মাষ্টমীর দিন নতুন গৃহে প্রবেশ করলেন তারা। উপস্থিত ছিলেন তাদের পরিবারের সদস্যরাও।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION