শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

বলিউডে সালমান খানের ৩৪ বছর

বিনোদন ডেস্ক:

অভিনয় জগতে ৩ দশকের বেশি সময় পার করছেন বলিউডের ‘ভাইজান’ খ্যাত সালমান খান। তবে এই ভাইজান নাম একদিনে পাননি তিনি। এজন্য পার করতে হয়েছে অনেক বাধা-বিপত্তি। এক এক করে বলিউডে সালমান খান ৩৪ বছর পার করেছেন।

বলিউডে নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন ‘বিবি হো তো অ্যায়সি’ ছবির মাধ্যমে। আর এই ইন্ডাস্ট্রিতে ৩৪ বছর কাটানো সালমানের পারিশ্রমিক এখন কোটির ঘরে। যেখানে মাত্র ১১ হাজার টাকায় ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি।

১৯৮৮ সালের ‘বিবি হো তো অ্যায়সি’ ছবিতে রেখা, ফারুখ শেখ প্রমুখ তাবড় তাবড় অভিনেতা অভিনয় করেছিলেন। এক সাক্ষাৎকারে সেলিম খানের ছেলে জানিয়েছিলেন, সেই ছবিতে নায়কের ভাইয়ের ভূমিকায় অভিনয় করার জন্য তাকে ১১ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হয়েছিল। তাছাড়া সালমান সেখানে নিজের পোশাক পরেই অভিনয় করেছিলেন।

তার ঠিক এক বছর পর অর্থাৎ ১৯৮৯ সালে সেই সালমান পর্দায় হাজির হলেন রোমান্টিক হিরো রূপে। সঙ্গে নতুন নায়িকা ভাগ্যশ্রী। ছবির নাম ‘ম্যায়নে প্যায়ার কিয়া’। সেই ছবির পর আর ফিরে তাকাতে হয়নি সালমান খানকে।

প্রথম ছবি ‘বিবি হো তো অ্যায়সি’ ১৯৮৮ সালের ২৬ আগস্ট মুক্তি পায়। সেই হিসাবে ২০২২ সালের ২৬ আগস্ট মানে বলিউডে সালমানের ৩৪ বছর পার হলো।

এ উপলক্ষে ভক্তদের উদ্দেশে সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়েছেন সালমান খান। পোস্টে ভক্তদের ধন্যবাদ জানিয়ে নিজের একটি মোশন পিকচার শেয়ার করেছেন। হ্যাশট্যাগ দিয়ে ক্যাপশনে লিখেছেন, #’কিসি কা ভাই..কিসি কি জান’।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION