শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

কেন মুম্বাই যাচ্ছেন নুসরাত!

বিনোদন ডেস্ক:

ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের সংসদ সদস্য নুসরাত জাহান। শোনা যাচ্ছে, সালমান খানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ প্রতিযোগী হিসেবে যোগ দিতে চলেছেন এই অভিনেত্রী!শোনা যাচ্ছে, ইতোমধ্যেই ‘বিগ বস’ সংস্থার সঙ্গে প্রাথমিক কথাবার্তা সেরে ফেলেছেন নুসরাত।

পারিশ্রমিক কত নেবেন, তা নিয়েই এখন আলোচনা চালাচ্ছেন টলিউডের এই নায়িকা। তবে নুসরাত কিন্ত এ ব্যাপারে একেবারেই মুখে কুলুপ এঁটেছেন!
কেউ কিছু জানতে চাইলে, বিষয়টি এড়িয়ে যাচ্ছেন তিনি। তবে টলিপাড়ায় পুরো গুঞ্জন, বিগ বসে যোগ দেওয়ার জন্য নুসরাত নাকি একেবারে তৈরি।

বিগ বস মানেই বিতর্কের আখড়া। ‘বিগ বস’-এ যোগ দেওয়ার মূল যোগ্যতাই হলো, আপনাকে হতে হবে বিতর্কিত। আর বিগ বসে জিততে হলে, রোজই আসতে হবে খবরের শিরোনামে।

গেল কয়েক বছর থেকে ক্যারিয়ার, রাজনীত, ব্যক্তিজীবন সব কিছু নিয়েই বিতর্কিত নুসরাত। প্রেম, ব্রেকআপ, বিয়ে, ডিভোর্স, অন্তঃসত্ত্বা সব ক্ষেত্রেই তুমুল বিতর্ক রয়েছে তাকে ঘিরে। ফলে অভিনেত্রী যে বিগ বসের নজরে পড়বেন, সেটাই স্বাভাবিক।

এদিকে নুসরাতের প্রেমিক যশ অভিনয় করতে চলেছেন বলিউড সিনেমায়। ইতিমধ্যেই মুম্বাই রওনা দিয়েছেন তিনি। আর গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে নুসরাতও শিগগিরই পাড়ি দেবেন মুম্বাইয়ে

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION