শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

আনুশকা-বিরাটের নামের সাড়ে ৭ একর জমি রেজি:

বিনোদন ডেস্ক:
প্রায় সাড়ে ৭ একর জমি কিনলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি। দক্ষিণ মুম্বাইয়ের আলীবাগে জমি ক্রয় করেছেন এই তারকা দম্পতি। গত ১ সেপ্টেম্বর জমি রেজিস্ট্রি করেন। এজন্য মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করেছেন তারা।

ভারতের রিয়েল এস্টেট ভিত্তিক নিউজ পোর্টাল স্কয়ার ফিট ইন্ডিয়া ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, দুই ভাগে এই জমি রেজিস্ট্রি করেছেন আনুশকা-বিরাট। প্রথম অংশের জমির পরিমাণ ২.৫৪ একর। দ্বিতীয় অংশের জমির পরিমাণ ৪.৯১ একর। মোট জমির পরিমাণ ৭.৪৫ একর। এ জমি বাবদ বিরাট-আনুশকাকে গুণতে হয়েছে ১৯.২৪ কোটি রুপি। বিরাট কোহলি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। এজন্য তার পক্ষে কাগজপত্রে সাক্ষর করেন তার ভাই বিকাশ।

আলীবাগের এই জমিতে ফার্ম হাউজ নির্মাণ করবেন আনুশকা-বিরাট। তারকাদের জন্য এই স্থান এখন হটস্পটে পরিণত হয়েছে। কারণ কিছুদিন আগে রণবীর সিং, দীপিকা পাড়ুকোন একই এলাকায় জমি কিনেন। এছাড়াও আরো বেশ কজন তারকা এখানে জমি কেনা বাবদ অর্থ বিনিয়োগ করেছেন।

দীর্ঘদিন গোপনে প্রেম করেন বিরাট-আনুশকা; তাদের প্রেমের সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। সর্বশেষ ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন তারা। ২০২১ সালের ১১ জানুয়ারি কন্যাসন্তানের জন্ম দেন আনুশকা। এটি এই দম্পতির প্রথম সন্তান। আপাতত সংসার ও পেশাগত কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই জুটি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION