শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

সানি লিওনের পুরোনো সাজেই শরীরী আবেদনে ফের ভাইরাল

বিনোদন ডেস্ক:

বলিউডে আইটেম ডান্সে অন্য মাত্রা যোগ করেছেন সানি লিওন। একাধিক ছবিতে নজর কেড়েছেন, ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে বেশ কয়েক দিন পর ফের পর্দায় ফিরলেন তিনি, তবে বড়পর্দায় নয়, আপাতত মুঠোফোনের স্ক্রিনেই সেনসেশনাল সানি। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) মুক্তি পেয়েছে তার মিউজিক ভিডিও ‘নাচ বেবি’। মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ২০ লাখ দর্শক দেখে ফেলেছেন এই ভিডিও।

একেবারে পুরোনো সাজে ধরা দিলেন সানি, তবে একা নন, তার সঙ্গে এই ভিডিওতে দেখা গেল কোরিওগ্রাফার ও পরিচালক রিমো ডিসুজাকে। ৩ মিনিট ৪৬ সেকেন্ডের এই মিউজিক ভিডিওতে গরবা করলেন দুই তারকা। ভিডিওর শুরুতেই গোলাপি রঙের লেহেঙ্গায় দেখা গেল সানিকে। অনাবৃত পিঠে সানি ফের উত্তাপ ছড়ালেন। গোলাপি লেহেঙ্গার সঙ্গে মানানসই মুক্তোর গয়না ও কপালে সবুজ রঙের ছোট্ট টিপ। পুরোনো সাজেই নজরকাড়া সানি। নায়িকার সঙ্গে রিমোর পোশাকও ছিল হালকা গোলাপি রঙের। পর্দার পেছনে থাকা রিমো পর্দাতে সানির সঙ্গেই তালে তাল মেলালেন।

তবে শুধু গোলাপি লেহেঙ্গা নয়, এই ভিডিওতে সাদা লেহেঙ্গাতেও একইরকম মোহময়ী হয়ে উঠেছেন সানি। সানি ও রিমোর পাশাপাশি এই মিউজিক ভিডিওতে দেখা যায় সংগীতশিল্পী ভূমি ত্রিবেদীকে।

বিপিন পটওয়ার মিউজিক করা ‘নাচ বেবি’ গানটি লিখেছেন কুমার, গানটি গেয়েছেন বিপিন পটওয়া ও ভূমি ত্রিবেদী। মঙ্গলবার মিউজিক ভিডিওটি রিলিজ করা হয় ইউটিউবে। রিলিজের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই ভিডিও। কয়েক ঘণ্টাতেই ভিডিওর ভিউ ছাড়িয়েছে প্রায় ২ মিলিয়ন অর্থাৎ প্রায় ২০ লাখ, এক অর্থে ফের ভাইরাল সানি লিওন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION