বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

ক্যামিলার মাথায় শোভা পাবে কোহিনূর

আন্তর্জাতিক ডেস্ক:

কোহিনূর (কোহ-ই-নূর) ১০৫.৬ ক্যারেটের এক ঐতিহাসিক হীরা। কোহিনূর শব্দের অর্থ ‘আলোর ঝর্ণাধারা’। সম্রাট বাবরের এই হীরাটি অত্যন্ত প্রিয় হওয়ায় একে বাবরের হীরাও বলা হতো। এবার এই ঐতিহাসিক হীরা শোভা পাবে ব্রিটিশ রানি ক্যামিলার মুকুটে।

যুক্তরাজ্যে দীর্ঘ সময়ে শাসক হিসেবে থাকা রানি দ্বিতীয় এলিজাবেথের কোহিনূরযুক্ত মুকুট পাবেন রাজা তৃতীয় চার্লসের স্ত্রী ক্যামিলা।যখন আনুষ্ঠানিকভাবে রাজা তৃতীয় চার্লস দায়িত্ব পাবেন তখন রানি হিসেবে ক্যামিলার মাথায় এই মুকুট শোভা পাবে।এই বছরের শুরুতেই রানি এলিজাবেথ এক ঘোষণায় এমনটাই জানিয়েছিলেন।বর্তমানে কোহিনূর খচিত মুকুটটি রাখা হয়েছে টাওয়ার অফ লন্ডনে।

কোহিনূর (কোহ-ই-নূর) ১০৫.৬ ক্যারেটের এক ঐতিহাসিক হীরা। কোহিনূর শব্দের অর্থ ‘আলোর ঝর্ণাধারা’। ১৪ শতকে ভারতে পাওয়া এই হীরা মুঘল সম্রাট বাবর ও তার ছেলে আরেক মুঘল সম্রাট হুমায়ন থেকে শুরু করে শিখ মহারাজা রনজিত সিংয়ের কাছেও ছিল। সম্রাট বাবরের এই হীরাটি অত্যন্ত প্রিয় হওয়ায় একে বাবরের হীরেও বলা হতো।

বর্তমানে কোহিনূর যুক্ত প্লাটিনামের মুকুটটি রাখা হয়েছে টাওয়ার অফ লন্ডনে
শতাব্দির পর শতাব্দি হাত পরিবর্তনের শেষে ১৯৪৯ সালে পাঞ্জাব ব্রিটিশদেরে হাতে এলে হীরাটি রানি ভিক্টোরিয়ার কাছে হস্তান্তর করা হয়েছিল। এরপর থেকেই এটি ব্রিটিশ ক্রাউন জুয়েলের অংশ।

কোহিনূর হীরাটি রাজা ষষ্ঠ জর্জের রাজ্যাভিষেকের সময় রানি এলিজাবেথের জন্য প্লাটিনামে তৈরি একটি মুকুটে তা স্থাপন করা হয়। কোহিনূর ছাড়াও এই মুকুটে আছে আরও ২ হাজার ৮০০টি হীরা।

যুক্তরাজ্যভিত্তিক ডেইলি মেইলের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছিল, প্রিন্স চার্লস রাজা হলে ক্যামিলার মাথায় প্লাটিনামে তৈরি কোহিনূর হীরার মুকুট বসানো হবে। নেতারাই শোক জানিয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION