শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

রূপের প্রশংসার পাশাপাশি কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার ভাবনা

অশনা হাবিব ভাবনা

বিনোদন ডেস্ক:

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ছোট ও বড় পর্দার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে বেশ সরব এই অভিনেত্রী। এসব মাধ্যমে কাজের খবর যেমন ভক্তদের সঙ্গে শেয়ার করেন, তেমনি বিভিন্ন সময়ে তোলা নিজের ছবি ও ভাবনার কথাও প্রকাশ করেন এই নায়িকা।

নিম্নচাপের প্রভাবে গতকাল রাত থেকে বৃষ্টি ঝরছে; কখনো ঝিরিঝিরি কখনো মুষল ধারায়। বৃষ্টিস্নাত দিনে বেশকিছু স্থিরচিত্র নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ভাবনা। আর ক্যাপশনে ব্রিটিশ লেখক, দার্শনিক জন রুসকিনের কয়েকটি চরণ টুকে দিয়েছেন।

সবকিছু ঠিকই ছিল; অনেকে তার রূপের প্রশংসা করছেন। আবার নেটিজেনদের একাংশ কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। বিপু নামে একজন লিখেছেন, ‘শরীর দেখানোর কিস্তি কয়টা শেষ হলো ভাবনা লিওনি?’ আজমীর লিখেছেন, ‘যেমন পরিবার তেমন শিক্ষা।’ আরেকজন লিখেছেন, ‘গরীবের উরফি জাবেদ।’ পাপন নামে একজন লিখেছেন, ‘তোমাকে চিড়িয়াখানায় রাখা দরকার ছিল।’ তা ছাড়াও নোংরা ভাষায় অসংখ্য মন্তব্য করেছেন নেটিজেনারা, যা প্রকাশের অযোগ্য।

এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হয়েছেন ভাবনা; পোশাক নিয়েই সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।

ইদানীং অভিনয়ের পাশাপাশি ছবি আঁকায় বেশ সময় ব্যয় করছেন ভাবনা। সম্প্রতি বেশ কিছু ছবি এঁকেছেন তিনি। বিশেষ করে তার ভাবনায় মাতৃত্বের বিষয়টি বেশি প্রাধান্য পাচ্ছে। তার ইনস্টাগ্রাম ঘুরে অন্তত তেমনটাই দেখা যায়। তার রং-তুলিতে নারী, মাতৃত্বের বিষয় ফোটে উঠার কারণ জানা যায়নি।

অশনা হাবিব ভাবনা.jpg 2

‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় নাম লেখান ভাবনা। অনিমেষ আইচ পরিচালিত এ সিনেমা ২০২০ সালে মুক্তি পায়। এতে তার বিপরীতে অভিনয় করেন কলকাতার পরমব্রত চ্যাটার্জি।

ভাবনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। এটি পরিচালনা করেন নূরুল আলম আতিক। সম্প্রতি ‘দামপাড়া’ সিনেমার শুটিং শেষ করলেন তিনি। এটি পরিচালনা করছেন শুদ্ধমান চৈতন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION