শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

আলোচিত প্রতারক সুকেশকে বিয়ে করতে চেয়েছিলেন জ্যাকলিন

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। ভারতের আলোচিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে এই অভিনেত্রীর প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন থেকেই উড়ছিল। এবার তাদের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিল ভারতের এনফোর্সমেন্ট অফেন্সেস উইংস (ইওডাব্লিউ)।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি সুকেশ কাণ্ডে এই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে ইওডাব্লিউ। সূত্রের খবর অনুযায়ী, এই জিজ্ঞাসাবাদে জ্যাকলিনের উত্তরে খুব একটা সন্তুষ্ট নন তদন্ত কর্মকর্তারা। অভিনেত্রীর বয়ানে নাকি অনেক অসঙ্গতি পাওয়া গেছে।

তদন্ত কর্মকর্তাদের দাবি, সুকেশকে বিয়ে করতে চেয়েছিলেন জ্যাকলিন। এমনকি এই অভিনেত্রী সুকেশকে তার স্বপ্নের পুরুষ বলে দাবি করত। ইওডাব্লিউ-এর স্পেশাল কমিশনার অব পুলিশ রবীন্দ্র যাদব এক বিবৃতিতে বলেছেন, ‘সুকেশের অপরাধের বিষয়টি জানার পরেও জ্যাকলিন তার সঙ্গে সম্পর্ক নষ্ট করেনি।’

গত বছরই আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। ২০০ কোটি রুপির প্রতারণা এবং আরো ২০টি মানি লন্ডারিং মামলায় নাম জড়ানোয় দিল্লির রোহিণী জেলে বন্দি সুকেশ চন্দ্রশেখর। এর একটিতে জ্যাকলিনের নামও জড়িয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সুকেশের সঙ্গে এই অভিনেত্রীর ঘনিষ্ঠ ছবিও ভাইরাল হয়।

এখানেই শেষ নয়, ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জানায়, সুকেশ চন্দ্রশেখর স্বীকার করেছেন, জ্যাকলিনকে ৫২ কোটি রুপি মূল্যের একটি ঘোড়া উপহার দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, ‘কিক’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী বিড়াল পছন্দ করেন। এজন্য তাকে ৯ লাখ রুপির বিড়ালও উপহার দিয়েছেন সুকেশ। তিহার জেল থেকে জ্যাকলিনকে ফোন করতেন তিনি। চকোলেট, ফুলের তোড়াও পাঠাতেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION