শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

প্রকাশ্যে ছেলের ছবি, নাম কী রাখলেন সোনম?

বিনোদন ডেস্ক:
কিছুদিন আগে মা হয়েছেন সোনম কাপুর। অবশেষে সন্তানের ছবি প্রকাশ্যে এনেছেন এই বলিউড অভিনেত্রী।মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সোনম ও আনন্দ আহুজার সন্তানের এক মাস পূর্ণ হয়েছে। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে সেই উপলক্ষে ছেলের ছবি প্রকাশ করেন এই দম্পতি। ছবিতে দেখা যায়, হলুদ রঙের পাঞ্জাবি পরেছেন আনন্দ আহুজা। আর একই রঙের সালোয়ারে সোনম। স্ত্রীর কপালে চুমু দিচ্ছেন আনন্দ। তার কোলে তাদের সন্তান। সেও হলুদ রঙের কাপড়ে মোড়া।

ছবির ক্যাপশনে ছেলের নামও জানিয়েছেন সোনম। তাদের ছেলের নাম রেখেছেন বায়ু কাপুর আহুজা। পাশাপাশি এই নামের ব্যাখ্যাও জানিয়েছেন। তাদের মতে, এই নামের মাঝেই নিহিত বায়ুর শক্তি ও সাহস। এছাড়া তাদেরকে প্রার্থনা ও শুভেচ্ছা জানানোর জন্য ভক্ত-অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন এই জুটি।

দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালের ৮ মে আনন্দ আহুজার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সোনম কাপুর। এরপর গত মার্চে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি জানান। গত ২০ আগস্ট সন্তানের জন্ম দিয়েছেন সোনম। স্বামী আনন্দ আহুজার সঙ্গে এটি তার প্রথম সন্তান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION