শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

শহিদ-কারিনার চুমুর ছবি ফাঁস

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। ব্যক্তিগত জীবনে সাইফ আলী খানের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। তার আগে অভিনেতা শহিদ কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। চুটিয়ে প্রেম করার সময়ে এ জুটির চুমুর ছবি ফাঁস করে একটি সংবাদমাধ্যম। যা ‘টক অব দ্য কান্ট্রি’-তে পরিণত হয়। বিষয়টি স্বাভাবিকভাবে নেননি কারিনা-শহিদ। পরে ২০ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে মামলার হুমকি দেন তারা।

টেলিগ্রাফ ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছিল, এটি ২০০৪ সালের ঘটনা। মুম্বাইয়ে একটি রেস্তোরাঁয়া চুম্বনরত অবস্থায় ফ্রেমবন্দি করা হয় কারিনা কাপুর ও শহিদ কাপুরকে। সেই ছবি মিড-ডে পত্রিকা প্রকাশ করেছিল। আর এ ছবি বলিউড ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিল। যা কারিনা-শহিদের জন্য মোটেও সুখকর ছিল না। পরে কারিনা-শহিদ ওই পত্রিকার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠায়। তারা দাবি করেন, এ ছবি উদ্দেশ্য প্রণোদিতভাবে বানানো হয়েছে।

আইনি নোটিশে বলা হয়, কয়েক মাস কোনো রেস্তোরাঁয়ই যাননি কারিনা কাপুর। ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের অভিযোগ তুলে সংশ্লিষ্ট পত্রিকার কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে বলেন শহিদ-কারিনা। না হলে ২০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করে মামলা করার হুমকি দেন তারা।

আইনি নোটিশ পাওয়ার পর পত্রিকাটির সম্পাদক মিনাল বেগল তার অবস্থান থেকে নড়েননি। এক বিবৃতিতে জানান, এটি বানানো কোনো ছবি নয়। বরং কারিনা-শহিদের ওই মুহূর্ত মুঠোফোনে ভিডিও ধারণ করা হয়। কারিনা-শহিদ কোনো বেআইনি কাজ করেননি। এমনকী তাদের ছবিগুলোও অশ্লীল ছিল না।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION