বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চিত্ত তার ভয়শূন্য

তোফায়েল আহমেদ:

বাংলার গণমানুষের নন্দিত নেত্রী, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী আজ। মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদানকারী দল আওয়ামী লীগকে দীর্ঘ ৪ দশক নিষ্ঠা ও সততার সঙ্গে নেতৃত্ব দিয়ে জেল-জুলুম ও মৃত্যুভয় উপেক্ষা করে জনগণের রায় নিয়ে চারবার সরকারে অধিষ্ঠিত হয়ে রাষ্ট্র পরিচালনায় যোগ্যতার স্বাক্ষর রেখেছেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর কতিপয় বিশ্বাসঘাতকের হাতে সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্মমভাবে নিহত হন। শেখ হাসিনা ও শেখ রেহানা প্রবাসে থাকায় ঘাতকদের হাত থেকে প্রাণে বেঁচে যান। ৮১-এর ১৭ মে নির্বাসন শেষে স্বজন হারানোর বেদনা নিয়ে বঙ্গবন্ধুকন্যা প্রিয় মাতৃভূমিতে প্রত্যাবর্তন করেন। দিনটিতে শুধু প্রাকৃতিক দুর্যোগ ছিল না, ছিল সর্বব্যাপী সামাজিক ও রাষ্ট্রীয় দুর্যোগ। স্বৈরশাসনের অন্ধকারে নিমজ্জিত স্বদেশে তিনি হয়ে ওঠেন আলোকবর্তিকা, অন্ধকারের অমানিশা দূর করে আলোর পথযাত্রী।

আওয়ামী লীগের ক্রান্তিকালে তিনি দলের হাল ধরেন। ৮১-এর ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় কাউন্সিলে সব ষড়যন্ত্র ব্যর্থ করে আওয়ামী লীগের ঐক্য ধরে রেখে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতেই তুলে দিয়েছিলাম দলের রক্তেভেজা সংগ্রামী পতাকা। শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়। মাত্র ৩৪ বছর বয়সে দলীয় ও জাতীয় ঐক্যের বৃহত্তর প্রয়োজনে তার আগমন এবং নেতৃত্ব গ্রহণ। তিনি দেশে ফেরার আগে স্বৈরশাসক জেনারেল জিয়ার নির্দেশে ‘শেখ হাসিনা আগমন প্রতিরোধ কমিটি’ গঠিত হয়েছিল। তার স্বদেশ প্রত্যাবর্তনে গণবিরোধী স্বৈরশাসকের ভিত কেঁপে উঠেছিল। শেখ হাসিনা দেশে ফিরে সামরিক শাসনবিরোধী গণ-আন্দোলন সংগঠিত করেন। সামরিক শাসকের নির্দেশে ৮৩-এর ফেব্রুয়ারিতে তাকেসহ আমাদের শীর্ষ নেতাদের সামরিক গোয়েন্দারা চোখ বেঁধে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে যায় এবং বিনা কারণে একটানা ১৫ দিন আমাদের আটক রাখা হয়। ৮৪-এর ফেব্রুয়ারি ও নভেম্বরে নেত্রীকে গৃহবন্দি করা হয়। ৮৫-এর মার্চে তাকে তিন মাস এবং আমাকে ছয় মাস বিনা বিচারে আটক রাখা হয়। জাতীয় সংসদে বিরোধীদলীয় নেত্রী থাকাকালে ৮৬-এর ১০ নভেম্বর তিনি যখন সচিবালয় অবরোধ কর্মসূচির নেতৃত্ব দিচ্ছিলেন, তখন পুলিশ তাকে লক্ষ্য করে গুলি করে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে গাড়িতে উপবিষ্ট থাকা অবস্থায় তার গাড়ি ক্রেন দিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরদিন ১১ নভেম্বর তার বিরুদ্ধে এক মাসের আটকাদেশ দেওয়া হয়। ৮৮-এর ২৪ জানুয়ারি চট্টগ্রামে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তার গাড়িবহরে পুলিশ গুলিবর্ষণ করে। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে যান। সেদিন বঙ্গবন্ধুকন্যাকে রক্ষায় বহু নেতাকর্মী প্রাণ বিসর্জন দেন। ৯০-এর ২৭ নভেম্বর জরুরি অবস্থা ঘোষণার পর শেখ হাসিনাকে অন্তরীণ করা হয়; প্রবল গণরোষের ভয়ে সামরিক সরকার ওই দিনই তাকে মুক্তি দিতে বাধ্য হয়। ৯০-এর গণ-অভ্যুত্থানের পর ৯১-এর ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদের উপনির্বাচনের প্রাক্কালে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। ৯৪-এ তার আহ্বানে ট্রেন মার্চের সময় ঈশ্বরদী রেলস্টেশনের উত্তরপ্রান্তে বন্দুকধারীরা তার কামরা লক্ষ্য করে গুলি করে। সেদিনও তিনি সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান। ২০০৯-এর ফেব্রুয়ারিতে পিলখানা হত্যাযজ্ঞের পর ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন ও নিউ ইয়র্ক টাইমসের ১৪-১৫ মার্চ সংখ্যায় প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি নিজের জীবনের জন্য ভীত হয়ে পড়লে পুরো জাতি ভীত হয়ে পড়বে। আমি জানি, বুলেট আমায় তাড়া করছে।’ ঘাতকের সর্বশেষ নিষ্ঠুর আঘাত এসেছিল ২০০৪-এর ২১ আগস্ট গ্রেনেড হামলার মধ্য দিয়ে। সেদিন প্রিয় নেত্রী প্রাণে বেঁচে গেলেও জীবন দিতে হয়েছে আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মীকে। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ বার হামলা হয়েছে। অকুতোভয় শেখ হাসিনার বড় বৈশিষ্ট্য হলো, তিনি আমাদের মহান নেতা বঙ্গবন্ধুর মতোই অসীম সাহসী, চিত্ত তার ভয়শূন্য!

তার নেতৃত্বে একটানা বহু বছর দলের সাংগঠনিক সম্পাদক (তখন একজন সাংগঠনিক সম্পাদক ছিল) হিসেবে যথাযথভাবে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও মন্ত্রিসভার সদস্য হিসেবে কাছ থেকে তাকে দেখেছি। যখন তার কাছে বসে ক্যাবিনেট মিটিং বা সভা-সফর করেছি, তখন বঙ্গবন্ধুর স্মৃতি মানসপটে ভেসে উঠেছে। তিনি নিয়মিত পড়াশোনা করেন। ক্যাবিনেট মিটিংগুলোতে যথাযথ হোমওয়ার্ক করে সার্বিক প্রস্তুতি নিয়ে আসেন। যখন একটি বিষয় প্রস্তাব আকারে পেশ করা হয়, তখন সেই বিষয়ের খুঁটিনাটি সব বিষয় তিনি সভায় সবিস্তারে তুলে ধরেন এবং সঠিকভাবে প্রতিটি প্রস্তাবের ওপরে সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। তার এই অবাক করা প্রস্তুতি আমাদের মুগ্ধ করে। বঙ্গবন্ধুর যা বিশ্বাস করতেন তাই পালন করতেন; একবার সিদ্ধান্ত নিয়ে তার সঙ্গে আপস করতেন না এবং ফাঁসির মঞ্চে গিয়েও মাথা নত করতেন না। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও জাতির পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সেই আদর্শ অর্জন করেছেন। তিনিও লক্ষ্য নির্ধারণ করে কাজ করেন এবং সেই লক্ষ্য পূরণে থাকেন অবিচল। ৮৬ সালে তিনি প্রথম জাতীয় সংসদ নির্বাচন করেন এবং বিরোধীদলীয় নেতা হিসেবে জাতীয় সংসদে ঐতিহাসিক ভূমিকা পালন করেন। ৯১ সালেও বিরোধীদলীয় নেতা হিসেবে তিন জোটের রূপরেখা অনুযায়ী রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে উত্তরণে মুখ্য ভূমিকা পালন করেন। ৯৬-এ গণরায় নিয়ে দীর্ঘ ২১ বছর পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান। তিনি ‘ইনডেমনিটি অর্ডিন্যান্স’ বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ প্রশস্ত করেছেন। ২০০১-এ ক্ষমতায় এসে খালেদা জিয়া সেই বিচারের পথ বন্ধ করে দেয়। পরে শেখ হাসিনার নেতৃত্বে ২০০৯-এ সরকার গঠন হলে সেই বিচারের কাজ শেষ করে রায় বাস্তবায়নের পথ করে দেন। শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার করে বাংলার মানুষকে কলঙ্কমুক্ত করে চলেছেন।

তার নেতৃত্বে বিস্ময়কর উত্থান ঘটেছে বাংলাদেশের। ‘ডিজিটাল বাংলাদেশ’ গঠন এবং ‘মধ্যম আয়ের দেশ’ হিসেবে আজ আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি। ‘বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট’ উৎক্ষেপণের মধ্য দিয়ে আমরা স্যাটেলাইট ক্লাবের গর্বিত সদস্য হয়েছি। পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের লাইসেন্সপ্রাপ্তির মাধ্যমে ‘নিউক্লিয়ার নেশন’ হিসেবে আমরা পরমাণু ক্লাবের সদস্য। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ সম্পন্ন করেছেন তিনি। করোনা অতিমারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক অর্থনৈতিক সংকট সত্ত্বেও সঠিক নেতৃত্ব ও কার্যকর পরিকল্পনা দিয়ে তিনি দেশকে স্থিতিশীল রাখতে পেরেছেন। তার নেতৃত্বে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলার ও রপ্তানি আয় ৫২ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। জনগণের মাথাপিছু আয় ২,৫৯১ ডলারে উন্নীত হয়েছে। শিক্ষার হার বেড়েছে, দারিদ্র্যের হার কমেছে, শিল্প ও কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে, নারীর ক্ষমতায়ন হয়েছে। ‘পার্বত্য শান্তি চুক্তি’, ‘গঙ্গার পানি চুক্তি’ করেছেন। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। বঙ্গবন্ধু বলেছিলেন, ‘বিশ্ব আজ দুভাগে বিভক্ত। শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে।’ বঙ্গবন্ধুকন্যা তার দীর্ঘ রাজনৈতিক জীবনে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর মহান ব্রতে সেই কথা বারবার প্রমাণ করে চলেছেন। গৃহহীন, ভূমিহীনদের স্থায়ী আবাস করে দিয়েছেন তিনি। পিতা-মাতার মতো সাদামাটা জীবনে অভ্যস্ত শেখ হাসিনা সংস্কৃতিমান খাঁটি বাঙালি নারী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION