সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী নুরুল আবছার ও মার্শালকে আ’লীগ থেকে বহিস্কার

প্রেস বিজ্ঞপ্তি:
আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন-২০২২ এ চেয়ারম্যান পদে লড়ছেন বাংলাদেশ আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনিত একমাত্র প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী।

উক্ত নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় জেলা আওয়ামী লীগের সদস্য নুরুল আবছার ও সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহীনুল হক মার্শালকে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হলো। পাশাপাশি কেন তাঁদেরকে স্থায়ী বহিস্কার করা হবেনা মর্মে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

একইসাথে জেলা আওয়ামী লীগ এবং অধিনস্থ সকল, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের সর্বস্তরের নেতাকর্মীদের দলীয় প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরীকে বিজয়ের লক্ষ্যে কাজ করার নির্দেশনা দেয়া হয়।এর মাঝে কোন নেতাকর্মী দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করলে তাদের বিরুদ্ধেও সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।

মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION