শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

এক মাসের জন্য আমেরিকা যাচ্ছেন পূজা

বিনোদন ডেস্ক:

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন, আমেরিকায় যাওয়াসহ নানা কারণে কয়েকদিন ধরেই সংবাদের শিরোনামে এই নায়িকা।

এদিকে সম্প্রতি এমনও গুঞ্জন চাউর হয়েছে যে— পূজার আমেরিকা যাওয়ার বিষয়টি সম্পূর্ণ তদারকি করেছেন শাকিব। এই চিত্রনায়কের সঙ্গে সেখানে পূজা একটি সিনেমার শুটিংও করবেন বলে কানাঘুষা চলছে। তবে এই গুঞ্জন মোটেও সত্য নয় বলে জানা গেছে। বরং পূজার আমেরিকা যাওয়ার পুরো ব্যাপারটির নেপথ্যে কাজ করেছেন চলচ্চিত্র প্রযোজক মিজানুর রহমান।

‘নায়ক’ সিনেমার প্রযোজক মিজানুর রহমান পূজার আমেরিকা যাওয়ার পুরো বিষয়টি তদারকি করেছেন। শুধু তাই নয়, ভিসার জন্য এই নির্মাতার বাসার ঠিকানাও ব্যবহার করেছেন পূজা। মিজানুর রহমান নিজেই রাইজিংবিডিকে এসব তথ্য দিয়েছেন।

পূজা আমেরিকায় এক মাসের জন্য যাবেন। মিজানুর রহমান বলেন, ‘পূজার সঙ্গে শাকিবের কোনো সর্ম্পক নেই। আমেরিকা আসার বিষয় আমিই সহযোগিতা করেছি। পূজা আগামী ২০ নভেম্বর তুরস্ক হয়ে আমেরিকা আসবে। আবার ২১ ডিসেম্বর ঢাকা ফিরবে। গতকাল (৪ অক্টোবর) টিকিট কনর্ফাম করেছি। এর মধ্যে শাকিবের সঙ্গে সিনেমার শুটিংয়ের কোনো সুযোগ নেই। বিষয়টি নিয়ে নানা রকম গুজব ও বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এতে পূজা মানসিকভাবে ভেঙ্গে পড়েছে।’

এদিকে আগামী ১৬ অক্টোবর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ঢালিউড অ্যাওয়ার্ড। এতেও পূজার অংশ নেওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে এই নায়িকা সেখানে যাচ্ছেন না বলে নিশ্চিত করেছেন মিজানুর রহমান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION