বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক:
গত বছরের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। শুক্রবার সংস্থাটির বরাত দিয়ে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

গত বছর সামরিক বাহিনী অং সান সুচির সরকারকে ক্ষমতাচ্যুত করে। এর পর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে রাজনৈতিক অস্থিরতা চলছে। সেনাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে সুচির দলের নেতাকর্মী ও অন্যান্য বিচ্ছিন্নতাবাদী দলগুলো।

অধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে, বিরোধীদের দমন করতে সেনাবাহিনী বহু গ্রাম ধ্বংস করেছে, বিচারবহির্ভূত ব্যাপক হত্যাকাণ্ড ঘটিয়ে যাচ্ছে এবং বেসামরিক নাগরিকদের উপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

ইউনিসেফ বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, অভ্যুত্থানের পর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ১০ লাখ ১৭ হাজার মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হওয়া অর্ধেকেরও বেশি মানুষ দেশটির উত্তর-পশ্চিম সাগাইং অঞ্চলের।

জাতিসংঘের মানবিক সংস্থা মে মাসে জানিয়েছে, অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারজুড়ে ১২ হাজারেরও বেশি বেসামরিক সম্পত্তি পুড়িয়ে ফেলা হয়েছে বা ধ্বংস করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত মাসে সাগাইংয়ের একটি গ্রামে বিমান হামলা ও গুলিবর্ষণে অন্তত ১১ জন স্কুলছাত্র নিহত হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION