শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত

মুক্তির আগেই নানির সিনেমার আয় ১২৭ কোটি টাকা

বিনোদন ডেস্ক :
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নানি। তাকে নিয়ে পরিচালক শ্রীকান্ত ওডেলা নির্মাণ করছেন ‘দরশা’ সিনেমা। এর কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা যাবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী কীর্তি সুরেশকে।

সম্প্রতি সিনেমাটির একটি লিরিক্যাল ভিডিও ও মোশন পোস্টার প্রকাশিত হয়েছে। যা দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালের ৩০ মার্চ মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু এরই মধ্যে সিনেমাটি শত কোটি রুপি আয় করেছে!

গালতে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ৫০ কোটি রুপি বাজেটের এ সিনেমা নিয়ে চিন্তা নেই প্রযোজকের। কারণ সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশের পর একটি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে ৩০ কোটি রুপির বেশি চুক্তি করেছে। তেলেগু ভাষার এ সিনেমা অন্য ভাষার সত্ত্ব বিক্রি হয়েছে প্রায় ১০ কোটি রুপি। স্যাটেলাইট সত্ত্ব বিক্রি হয়েছে ২০ কোটি রুপি। তেলেগু রাজ্যের প্রেক্ষাগৃহে মুক্তির জন্য ৪০ কোটি রুপিতে বিক্রি করেছে সিনেমাটি। যার মোট আয় দাঁড়ায় ১০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১২৭ কোটি ১৭ লাখ ৪১ হাজার ৯৭৭ টাকা)।

বাস্তব ঘটনা অবলম্বনে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। তেলেঙ্গানা রাজ্যের গোদাবরিখানি গ্রামের কাছে ঘটনাটি ঘটেছিল। পরিচালক শ্রীকান্ত ওডেলার বাড়িও এই অঞ্চলে। সিনেমাটির বড় অংশের শুটিং হবে গ্রামীণ সেটে। এজন্য হায়দরাবাদের কাছে ১২ একর জায়গাজুড়ে একটি সেট তৈরি করা হয়েছে। তাতে ব্যয় হয়েছে ১২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি ৭৮ লাখ ৭২ হাজার ৫৩৫ টাকা)।

মালায়ালাম অভিনেতা রোশান ম্যাথিউ সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন। তা ছাড়াও অভিনয় করছেন— প্রকাশ রাজ, রাজেন্দ্র প্রসাদ, সাই কুমার, জরিনা ওয়াহাব প্রমুখ

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION