শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত

অসংখ্যবার সিঁথিতে সিঁদুর দিয়েছি: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক:

‘ঢালিউড কুইন’খ্যাত অপু বিশ্বাস দুর্গাপূজা উদযাপন করতে কলকাতা গিয়েছেন। কথায় বলে, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। তেমনটাই ঘটেছে অপু বিশ্বাসের ক্ষেত্রে। সেখানে গিয়ে ফটোশুটে অংশ নেন তিনি।

পঞ্চমীর দিন ছেলে আব্রাম খান জয়কে নিয়ে কলকাতায় যান অপু। বিজয়া দশমীতে কলকাতার কাঁকুরগাছির একটি মণ্ডপে দেখা যায় তাকে। লাল সাদা শাড়ি আর সিঁথিতে সিঁদুর নিয়ে অপু বিজয়া দশমীর সিঁদুর খেলায় মেতে ওঠেন। সেই সময়ের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অপুর সিঁথিতে সিঁদুর দেখে নেটিজেনদের অনেকে বিস্মিত হন। অন্তর্জালজুড়ে ছড়িয়ে পড়ে অপুর নতুন বিয়ের গুজব।

বিষয়টি নিয়ে এত দিন চুপ থাকলেও আজ অপু ফেইসবুকে পোস্ট দিয়ে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন। তিনি লিখেছেন: ‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না। সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল। তারপর সিঁদুর খেলা ছিল।’

এদিকে বিষয়টি নিয়ে অপু বিশ্বাস বলেন, ‘বিভিন্ন সিনেমায় ও পূজার ফটোশুটে অসংখ্যবার সিঁথিতে সিঁদুর দিয়েছি। বিষয়টি নিয়ে আলোচনা হবে ধারণা ছিল না। তাছাড়া সিঁদুর খেলা সাধারণত বিবাহিত নারীরা খেলেন। আমি সন্তানের মা, যে কারণে সিঁদুর খেলায় অংশ নিয়েছি। এর বাইরে আর কিছুই না। কয়েকদিন ধরে দেখছি বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানান গুজব। তাই বিষয়টি ভক্তদের কাছে পরিষ্কার করলাম।’

প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনা করছেন অপু বিশ্বাস।২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানের সিনেমা ‘লাল শাড়ি’ প্রযোজনা করছেন তিনি।এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস।আগামী নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।অপু বিশ্বাস অভিনীত বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’ ও সোলাইমান লেবুর ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমা দুটি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION