বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

রাশিয়াকে ন্যাটোর হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে রাশিয়াকে ‘গুরুতর পরিণতি’র মুখোমুখি হতে হবে। বৃহস্পতিবার এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো প্রতিরক্ষামন্ত্রীদের দুই দিনের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সংস্থাটির মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। এ সময় তিনি বলেন, ‘পারমাণবিক অস্ত্রের যে কোনও ব্যবহার মৌলিকভাবে সংঘর্ষের প্রকৃতিকে পরিবর্তন করবে এবং এর পরিণতি হবে মারাত্মক।’

জেন্স স্টোলটেনবার্গ বলেন, ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন’ বাগাড়ম্বর সত্ত্বেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটা জানেন যে, এ ধরনের ঘটনায় ন্যাটোর কাছ থেকে তাকে গুরুতর পরিণতির মুখে পড়তে হবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়া একটি সার্বভৌম রাষ্ট্রকে দুনিয়ার মানচিত্র থেকে মুছে ফেলতে পারবে না। ইউক্রেনে আগ্রাসনকে পশ্চিমা দুনিয়ার বিরুদ্ধে রাশিয়ার ক্রুসেড হিসেবে আখ্যায়িত করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। তিনি বলেন, পুতিন ও তার ঘনিষ্ঠরা একটি বিষয় স্পষ্ট করেছেন। সেটি হচ্ছে, এই যুদ্ধ শুধু ইউক্রেন নিয়ে নয়। তারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধকে একটি বৃহৎ ক্রুসেডের অংশ হিসেবে বিবেচনা করে। এটি হচ্ছে মুক্ত গণতন্ত্রের বিরুদ্ধে ক্রুসেড, আইনের শাসনের বিরুদ্ধে ক্রুসেড, স্বাধীনতা ও উন্নয়নের বিরুদ্ধে ক্রুসেড। আমাদের জীবনপন্থার বিরুদ্ধে ক্রুসেড, সমন্বিত পশ্চিমাদের বিরুদ্ধে ক্রসেড।

ওদিকে ইউক্রেনের ন্যাটোতে যোগদানের প্রচেষ্টার পরিণতি সম্পর্কে আবারও সতর্ক করেছে রাশিয়া। বিষয়টি নিয়ে কথা বলেছেন রুশ ফেডারেশনের নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি আলেকজান্ডার ভেনেডিক্টভ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পুতিনের দিক থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হলে রুশ বাহিনীকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়া হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION