শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত

সিদ্ধার্থ-কিয়ারার সম্পর্কের গুঞ্জন এবার বিয়ের পিঁড়িতে

বিনোদন ডেস্ক:

সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদবানি আগামী বছরের এপ্রিলে বিয়ে করছেন বলে গুঞ্জন রয়েছে। এ গুঞ্জন নিয়ে এ বার মুখ খুললেন সিদ্ধার্থ।সিদ্ধার্থ জানিয়েছেন, কিয়ারার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন, বিয়ে নিয়ে গুজব, কোনোটাই এখন আর তাকে প্রভাবিত করে না। যদি সত্যিই কিয়ারার সঙ্গে তার বিয়ের তোড়জোড় শুরু হয়, তবে সেই খবর চেপে রাখা মুশকিল। আমি জানি, আজ না হয় কাল, এটা জানাজানি হয়ে যাবেই। লুকিয়ে রাখা যাবে না।

তবে গুজবে কান না দিলেও একটি বিষয়ে সিদ্ধার্থ অত্যন্ত বিরক্ত। তিনি বলেছেন, একটাই জিনিস আমার খারাপ লাগে। তা হলো যখন-তখন না বলে ছবি তোলা। রাস্তাঘাটে হাঁটতে চলতে যে কোনো সময় দেখি ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে ওঠে। এটা ব্যক্তিগত পরিসরে নাক গলানো ছাড়া আর কিছুই নয়।

সিদ্ধার্থ এ-ও জানিয়েছেন, তিনি চরিত্রগত ভাবে একটু চুপচাপ। ব্যক্তিগত জীবনের ঘটনাপ্রবাহ তিনি গোপনে রাখতেই ভালবাসেন।

সিদ্ধার্থের সঙ্গে কিয়ারার সম্পর্ক নিয়ে বলিউডে বহুদিন ধরেই গুঞ্জন রয়েছে। ২০১৮ সালে লাস্ট স্টোরির সেটে প্রথম দেখা হয়েছিল সিদ্ধার্থ আর কিয়ারার। তারপর শেরশাহতে তাদের রোম্যান্সে স্পষ্ট দেখা গিয়েছিল জুটির রসায়ন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION