সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

বিএনপি গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছে: ফখরুল

ভয়েস নিউজ ডেস্ক:

কোনো বাধাই বিএনপির অন্দোলনকে থামিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বিএনপি একটি লিবারেল ডেমোক্রেটি পার্টি। তারা সংবিধানের বিধান মেনে রাজনীতি করে৷ সংসদে যাওয়ার জন্য নির্বাচন করে। এটা লিবারেল ডেমোক্রেসির একটা কর্মসূচি।

শুক্রবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে নিজ বাড়িতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, বিএনপি বিশ্বাস করে কথা বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা, সভা, মিছিল সংগঠনের স্বাধীনতা। কিন্তু দুর্ভাগ্য বাংলাদেশে এখন গণতন্ত্র নেই। আগে আমরা বলতাম বাকি দলগুলো বলতো। এখন আওয়ামী লীগের সহযোগী দল জাপার প্রধান কাদের সাহেবও বলছেন দেশে এখন গণতন্ত্র নেই। একনায়কতন্ত্র চলছে।

তিনি আরও বলেন, আমরা লিবারেল ডেমোক্রেটি দল হিসেবে আন্দোলন করছি। ইউনিয়ন পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি নিয়ে গেছি। দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছি। আমরা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে আন্দোলন করেছি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের জন্য করেছি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION