রবিবার, ২৬ Jul ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

আমরা আর্থিক সংকটে আছি, তবে অনেক ক্ষেত্রে স্বস্তিতেও আছি: কাদের

ওবায়দুল কাদের ,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা আর্থিক সংকটে আছি, এতে সন্দেহ নেই।’

তিনি বলেন, ‘তবে অনেক ক্ষেত্রে আমরা স্বস্তিতেও আছি। আমাদের খাদ্যের তেমন সমস্যা নেই। অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালো আছে।’

রোববার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনস্থ দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। এরপর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মানুষ কষ্টে আছে, এটাও ঠিক। তবে একজন মানুষও না খেয়ে কষ্টে মারা যায়নি। এরমধ্যেই চলতে হবে। দেশের রিজার্ভ নিয়ে খুব চিন্তিত নই। বর্তমানে যে রিজার্ভ রয়েছে, তা দিয়ে আগামী পাঁচ-ছয়মাস চলা সম্ভব। এ সংকট কাটাতেই কিছু বেগ পেতে হচ্ছে। সেজন্য সরকারের পদত্যাগ চাইতে হবে- এমন কথা নয়। কোন নিয়মে সরকারের পদত্যাগ চায় বিএনপি?’

তিনি বলেন, ‘দেশের সংবিধানসম্মতভাবে নির্বাচন হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ অনুষ্ঠান করবে। সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না। তত্ত্বাবধায়ক সরকার কেন চাইছে? তত্ত্বাবধায়ক সরকারের ভূত কেন নামাতে পারছে না বিএনপি? নির্বাচনে ইভিএম থাকুক, সরকারি দল শতভাগ আসনে ইভিএম দাবি করছে। নির্বাচন কমিশন কতটুকু দেবে, সেটা তাদের সিদ্ধান্ত।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমরা ইভিএমের পক্ষে, কারণ এতে জালিয়াতির শঙ্কা নেই। অথচ ব্রাজিলের প্রেসিডেন্ট ইভিএমের বিপক্ষে, আর বিরোধী দল পক্ষে। আর আমাদের দেশে ফখরুল সাহেবরা ইভিএম চাচ্ছেন না।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION