সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

কক্সবাজারে জামানাত হারালেন আবছার ও জগদীশ

এম.এ আজিজ রাসেল:
অবশেষে সকল শঙ্কা উড়িয়ে সুষ্ঠুভাবে শেষ হয়েছে জেলা পরিষদ নির্বাচন। সোমবার অনুষ্ঠিত সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার ৯টি কেন্দ্রে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা।

বিকাল ৪টায় জেলা প্রশাসনের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এতে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী শাহিনুল হক মার্শাল। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫৭৮ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯৫ ভোট। কিন্তু অপর দুই প্রার্থী সাবেক ৪ বারের পৌর চেয়ারম্যান নুরুল আবছার তাল গাছ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন মাত্র ১টি। আর সবচেয়ে আলোচিত জগদীশ বড়–য়া পার্থ প্রজাপতি প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৯টি। এতে নির্বাচনী বিধি মোতাবেক জামানাত হারালেন এই দুই প্রার্থী। তবে মুক্তিযোদ্ধা নুরুল আবছারের ১টি ভোট পাওয়া নিয়ে সর্বত্র চলছে আলোচনা—সমালোচনা। অনেকেই বলছেন এই নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করা উচিত হয়নি। তবে তাদের অভিযোগ কালো টাকার কাছেই তারা হেরে গেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION