সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

উন্নয়নের গণতন্ত্র নামে জাতির সঙ্গে প্রতারণা চলছে:জিএম কাদের

ভয়েস নিউজ ডেস্ক:

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, কেউ কেউ উন্নয়নের গণতন্ত্র নামে গণতন্ত্রের অপব্যাখ্যা দিতে চান। তাদের বক্তব্য, আগে উন্নয়ন পরে গণতন্ত্র। আসলে উন্নয়নের গণতন্ত্র নামে কোনো কিছুই নেই। উন্নয়নের গণতন্ত্র নামে জাতির সঙ্গে প্রতারণা চলছে।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন জিএম কাদেরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন চিকিৎসক ডা. মঞ্জুর এ খোদা।

জাপা চেয়ারম্যান বলেন, গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রবেশদ্বার। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্র চর্চা সম্ভব নয়। গণতন্ত্র নিশ্চিত হলে দেশের উন্নয়ন, সুশাসন নিশ্চিত হবে। গণতন্ত্র নিশ্চিত হলেই গণমানুষের সব অধিকার নিশ্চিত হবে।

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের সব অধিকার নিশ্চিত করতেই জাতীয় পার্টির রাজনীতি বলেও উল্লেখ করেন জিএম কাদের।

ভয়েস/জেইউ। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION