শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

অভিনেতার ৩২ বছরের ছোট তরুণীকে বিয়ে

বিনোদন ডেস্ক:

৩২ বছরের ছোট তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বাবলু পৃথ্বিরাজ। তবে এখনো বিয়ের দিন-তারিখ চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন এই অভিনেতা।

৫৬ বছর বয়সী বাবলুর এটি দ্বিতীয় বিয়ে। অসম বয়সের সম্পর্ক হওয়ায় বিষয়টি নিয়ে বেশ কিছু দিন ধরে জোর জল্পনা চলছে। গুঞ্জন চাউর হয়, গোপনে বিয়ের পর্ব সেরে ফেলেছেন বাবলু। বিতর্কের ভয়ে তা প্রকাশ করছেন না। ভারতীয় একটি টেলিভিশন চ্যানেল বিয়ের খবর প্রকাশ করলে বিষয়টি নিয়ে মুখ খুলেন বাবলু।

হবু স্ত্রীর বয়স নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। তা দাবি করে বাবলু পৃথ্বীরাজ বলেন—‘আমার বয়স ৫৬। ওর (হবু স্ত্রী) বয়স ২৪ বছর। ও বিয়ের জন্য তৈরি। কিন্তু আমি বিয়ের তারিখ পিছিয়েছি। মূলত, বিয়ের বিষয়টি ওকে ভাবার জন্য সময় দিয়েছি। কিন্তু আমাকে বিয়ে করার জন্য ও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।’

জোর গুঞ্জন উড়ছে বাবলুর হবু স্ত্রী মালয়েশিয়ার নাগরিক। এ তথ্য ভুল উল্লেখ করে বাবলু বলেন, ‘ও মালয়েশিয়ার নাগরিক নয়। ও অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানার মেয়ে।’

বাবলুর হবু স্ত্রীর পরিবারও এ বিয়েতে অমত করেনি। তা জানিয়ে এই অভিনেতা বলেন, ‘আমাদের সম্পর্ক নিয়ে ওর পরিবারে অমত নেই। কে কাকে ভালোবাসবে, কাকে বিয়ে করবে তা অন্য কেউ ঠিক করে দিতে পারে না বলে মনে করে ওর পরিবার।’

১৯৯৪ সালে প্রথম বিয়ে করেন বাবলু। তার প্রথম স্ত্রীর নাম বীণা। ১৯৯৫ সালে এ সংসার আলো করে জন্ম নেয় পুত্র আহেদ। তার ছেলের বয়স এখন ২৮ বছর। বেশ আগে বিবাহবিচ্ছেদ হয়েছে বীণা-বাবলুর।

১৯৭১ সালে তামিল ভাষার ‘নাঙ্গু সুভারগাল’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে রুপালি পর্দায় পা রাখেন বাবলু। গত পাঁচ দশকে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। সঞ্চালক হিসেবেও খ্যাতি রয়েছে তার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION