রবিবার, ২৬ Jul ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

বাংলাদেশের অনেক ভালো অবস্থানে রয়েছে 

ভয়েস নিউজ ডেস্ক:

বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার চেয়ে অনেক ভালো এবং এখানে চীনের ঋণ ফাঁদ বলে প্রমাণ হওয়ার কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং। বুধবার (২৬ অক্টোবর) ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ আয়োজিত ডিক্যাব টকে অতিথি হিসেবে উপস্থিত হয়ে চীনের রাষ্ট্রদূত একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের মাত্র ছয় শতাংশ চীন থেকে নেওয়া। অন্যদিক থেকে যদি বিবেচনা করি বাংলাদেশের মোট বৈদেশিক ঋণ তাদের মোট দেশজ উৎপাদনের ৩৬ শতাংশ যা অত্যন্ত ভালো।যুক্তরাষ্ট্রের উদাহরণ দিয়ে তিনি বলেন, ওই দেশটির মোট দেশজ উৎপাদন ২৪ ট্রিলিয়ন ডলার এবং তাদের ঋণ হচ্ছে ৩১ ট্রিলিয়ন ডলার। এটি যদি আমরা বিবেচনায় নেই তাহলে দেখবো বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে।

আমি ভারতকে পছন্দ করি

চীন ও ভারতের মধ্যে কোনও কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা নেই এবং বেইজিং মনে করে যদি দুই দেশ একে অপরের সঙ্গে সহযোগিতা করে, পৃথিবীর অর্ধেকের বেশি সমস্যার সমাধান হয়ে যাবে।

রাষ্ট্রদূত বলেন, আমি ভারতের একজন বড় ফ্যান। চীনের শিক্ষিত জনগোষ্ঠির বড় অংশ ভারত বিষয়ে ইতিবাচক ধারনা পোষণ করে। ভারতের সঙ্গে আমাদের কোনও কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা নেই। তারা আমাদের কৌশলগত প্রতিযোগী নয়।

রোহিঙ্গা অবস্থান

রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য চীনের অবস্থান পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত বলেন, দ্বিপক্ষীয়ভাবে সমস্যাটি সমাধান করা উচিৎ। এটি কোনোভাবেই আন্তর্জাতিকীকরণ করা ঠিক হবে না।

রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমার আন্তরিক জানিয়ে তিনি বলেন, রাখাইনের পরিবেশ সহায়ক নয়। সেখানকার পরিবেশ ভালো হলে প্রত্যাবাসন শুরু হবে বলে আশা করি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION