শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

বিয়ের জন্য মানসিকভাবে অনেকটা প্রস্তুত

মৌমিতা মৌ ,ফাইল ছবি

বিনোদন ডেস্ক:

বরেণ্য পরিচালক ছটকু আহমেদের পরিচালনায় সরকারি অনুদানের ‘আহারে জীবন’ সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেত্রী মৌমিতা মৌ। বর্তমান এ সিনেমার কাজ নিয়েই ব্যস্ততা তার। রঙিন পর্দার মানুষ হলেও ব্যস্ত সময় থেকে ব্যক্তিজীবন নিয়ে ভাবতে হয় তাকে।

পরিবারের আগ্রহ থেকে বিয়ের জন্য মানসিক প্রস্তুতি রয়েছে বলে জানালেন ‘মাটির পরী’ সিনেমার এ নায়িকা। তিনি বলেন, মিডিয়াতে নিয়মিত কাজ করলেও আমার ব্যক্তিজীবন নিয়ে চিন্তা করেন পরিবার। পরিবার থেকে আমার বিয়ে নিয়ে চাপ রয়েছে। এ কারণে আমি নিজেও মানসিকভাবে অনেকটা প্রস্তুত বিয়ের জন্য। এখন মনের মতো মানুষ খুঁজছি। একজন ভালো মনের মানুষ বলে যাকে। মানুষ হিসেবে অবশ্যই ভালো হওয়া জরুরি।

এমন একজন মানুষ পেলেই বিয়ে করবো আমি। ‘আহারে জীবন’ সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, আমার ক্যারিয়ারে খুব কমই গুণী শিল্পীদের সঙ্গে কাজ করেছি। এই সিনেমায় অনেক গুণী শিল্পী রয়েছেন। এ কারণে আমি খুব উচ্ছ্বসিত। এতে কাজের সুযোগ পেয়ে পরিচালক ছটকু আহমেদ স্যার ও আমার বন্ধু নির্মাতা তাজু কামরুলকে বিশেষ ধন্যবাদ। উল্লেখ্য, ‘তোমার আছি তোমারই থাকবো’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মৌমিতা মৌর। ২০১৪ সালে সিনেমাটি মুক্তির পর তুই শুধু আমার, মাটির পরী, মাস্তানী, অন্তরজ্বালা, অন্ধকার জগৎ ও রাগী সিনেমায় দেখা গেছে তাকে।

ভয়েস/জেেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION