সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

বর্জনের ঘোষণা দিয়েও সংসদে জাতীয় পার্টি

ভয়েস নিউজ ডেস্ক:

বিরোধী দল জাতীয় পার্টি একদিন আগে জাতীয় সংসদের অধিবেশন বর্জনের ঘোষণা দিলেও সোমবার অধিবেশনে যোগ দিয়েছে।সোমবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়।

এ সময় দেখা যায় সংসদের অধিবেশন কক্ষে শুধু বিরোধী দলের চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা উপস্থিত আছেন। এর প্রায় ২০ মিনিট পর জাতীয় পার্টির অন্য সদস্যরা সংসদে অধিবেশন কক্ষে আসতে থাকেন।

গত রোববার জাতীয় পার্টির সংসদীয় দলের এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলের উপনেতা জিএম কাদেরকে বিরোধী দলের নেতা করে গেজেট প্রকাশ না করা পর্যন্ত তারা সংসদের অধিবেশনে অংশ নেবে না।

বিরোধী দলের নেতা রওশন এরশাদ অসুস্থ থাকায় কিছুদিন ধরে জাতীয় পার্টি জি এম কাদেরকে বিরোধী দলের নেতা করার দাবি জানিয়ে আসছে। গত ১ সেপ্টেম্বর জাতীয় পার্টি বিরোধীদলের নেতা হিসেবে জি এম কাদেরের নাম স্পিকারের কাছে পাঠিয়েছিল।সোমবারের অধিবেশনে পরে জি এম কাদেরও অংশ নেন। শুরুতে তাকে দেখা যায়নি।

জাতীয় পার্টির একটি সূত্র জানায়, তারা স্পিকারের সঙ্গে দেখা করেছিলেন এবং স্পিকারের আশ্বাসের প্রেক্ষিতে অধিবেশনে যোগ দিয়েছেন।রোববার জাতীয় সংসদের ২০তম অধিবেশন শুরু হয়েছে। চলবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION