বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

বিশ্বকাপ শেষ পগবার

খেলাধুলা ডেস্ক:

পল পগবার কাতার বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা ছিল আগে থেকেই। তারপরও পগবা নিজে বা তার ভক্তদের মনে ক্ষীণ আশা তো ছিলই। তবে সেই আশাটাও এখন শেষ। বিশ্বকাপে জুভেন্তাসের এই ডিফেন্ডারকে পাচ্ছে না শিরোপাধারী ফ্রান্স।

হাঁটুতে অপারেশনের পর সেরে উঠতে বেশ সময় লাগবে পগবার। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন পগবার এজেন্ট।

চলতি গ্রীষ্মে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে পুরোনো দল জুভেন্তাসে ফেরেন পগবা। তবে চোটের কারণে ইতালিয়ান ক্লাবটির হয়ে এ মৌসুমে একটি ম্যাচও এখনও খেলা হয়নি তার।

জুলাইয়ে হাঁটুর চোটে পড়েন পগবা। কাতার বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রাথমিকভাবে তিনি অস্ত্রোপচার না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু পরে সেই সিদ্ধান্ত বদলান।

পগবার এজেন্ট রাফায়েলা পিমেন্তা এক বিবৃতিতে বলেছেন, ‘তুরিনো ও পিটসবার্গে কাল এবং আজ তার শারীরিক অবস্থা মূল্যায়নের পর জানাতে খুব কষ্ট হচ্ছে যে, অস্ত্রোপচার থেকে সুস্থ হয়ে উঠতে আরও সময় লাগবে পল পগবার। এ কারণে বিশ্বকাপের আগে জুভেন্তাসের স্কোয়াডে এবং কাতারে ফ্রান্স জাতীয় দলের সঙ্গেও তিনি যোগ দিতে পারবেন না।’

ফ্রান্সের জার্সিতে পগবাকে সবশেষ দেখা গেছে সেই মার্চে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রীতি ম্যাচটিতে ফ্রান্স জিতেছিল ৫-০ গোলে। এখন পর্যন্ত ফ্রান্সের হয়ে পগবা খেলেছেন ৯১ ম্যাচ। গোল করেছেন ১১টি।কাতার বিশ্বকাপ শুরু হবে ২০ নভেম্বর। ২২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে ফ্রান্স।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION