শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

এক ছবিতে তিন নায়িকা

বিনোদন ডেস্ক:
তব্বু, কারিনা ও কৃতি। তিন প্রজন্মের তিন নায়িকা এবার এক ছবিতে। অভিনয় করবেন বিমানসেবিকার ভূমিকায়। ‘ভিরে দি ওয়েডিং’ ছবির প্রায় চার বছর পর পরিচালকের ভূমিকায় অনিলকন্যা রিয়া কাপুর। এবারও একটি মহিলাকেন্দ্রিক ছবি বানাচ্ছেন রিয়া। নাম ‘দ্য ক্রু’। ছবির প্রযোজনা যৌথভাবে করছেন একতা কাপুর ও রিয়া কাপুর। এই প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন তব্বু ও কারিনা কাপুর। সঙ্গে রয়েছেন কৃতি শ্যানন। বর্তমানে এয়ারলাইনস ইন্ডাস্ট্রির দুরবস্থাকেই তুলে ধরা হবে এই ছবিতে। ‘ভিরে দি ওয়েডিং’-এর সাফল্যের পর একসঙ্গে একতা-রিয়া।

যদিও রিয়া জানান, এই ছবি ‘ভিরে দি ওয়েডিং’-এর চেয়ে সম্পূর্ণ আলাদা। রিয়ার এই ডেবিউ ছবিতে কারিনা ছাড়াও ছিলেন সোনম কাপুর, স্বরা ভাস্কর ও শিখা তালসানিয়া। যদিও এই ছবিতে কারিনা ছাড়া আর কেউ-ই নেই ‘ভিরে দি ওয়েডিং’ ছবির। রিয়া তার এই নতুন ছবির প্রসঙ্গে বলেন, ‘তব্বু ও কারিনাকে এক ছবিতে পাওয়া আমার কাছে স্বপ্নের মতো। আর কৃতি ভীষণ সৎ একজন মানুষ। এই ছবিতে ওর চরিত্রটার জন্য এমন কাউকেই খুঁজছিলাম। আমি ভীষণ রকম উত্তেজিত, খানিকটা ধুকপুকানিও হচ্ছে। তবে আশাবাদী ছবিটা নিয়ে। এখন আমি অপেক্ষা করছি শ্যুটিং শুরু হওয়ার।’ এই ছবির চিত্রনাট্যের কাজ রিয়া শুরু করেছিলেন ভিরে দি ওয়েডিং মুক্তি পাওয়ার পর থেকেই। অবশেষে সেই চিত্রনাট্য নিয়ে সিনেমা শুরু করতে চলেছেন অনিলকন্যা। শোনা যাচ্ছে, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হবে এই ছবির শ্যুটিং।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION