বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

ইউক্রেনে হতাহত রুশ সেনার সংখ্যা এক লাখেরও বেশি

আন্তর্জাতিক ডেস্ক:

একটানা সাড়ে আট মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দীর্ঘ এই সময়ে ইউক্রেনে সাধারণ মানুষের প্রাণহানির পাশাপাশি রুশ সামরিক বাহিনীতে হতাহতের খবরও বিভিন্ন সময় সামনে এসেছে। যদিও রাশিয়া খুব কম সময়ই নিজেদের ক্ষয়ক্ষতি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করে থাকে।

তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর শীর্ষ জেনারেল বলছেন, ইউক্রেনে হতাহত রুশ সেনার সংখ্যা এক লাখেরও বেশি। বৃহস্পতিবার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে আগ্রাসন চালাতে গিয়ে এক লাখেরও বেশি রুশ সেনা নিহত ও আহত হয়েছেন বলে আমেরিকার শীর্ষ জেনারেল মার্ক মিলি বুধবার জানিয়েছেন। তার দাবি, রুশ হামলায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীও ‘সম্ভবত’ একই ধরনের হতাহতের শিকার হয়েছে।

যদিও মার্কিন ওই জেনারেলের সামনে আনা এই পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই বা নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। তবে জেনারেল মিলির এই মন্তব্যে প্রায় নয় মাস পুরোনো সংঘাতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রুশ সেনা হতাহতের অনুমান সামনে এসেছে।

অন্যদিকে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধে সম্ভাব্য শীতকালীন শিথিলতার মুখোমুখি হওয়ার সময় এসেছে এবং বিশেষজ্ঞরা বলছেন, এটি উভয়পক্ষের মধ্যে কোনো ধরনের আলোচনার সুযোগ সৃষ্টি করতে পারে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION