শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

মধ্যরাতে শাকিবের বাড়িতে হামলা

বিনোদন ডেস্ক:

ঢালিউড সুপারস্টার শাকিব খানের বাড়িতে হামলা হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দিবাগত রাতে গাজীপুরের পূবাইলে তার বাড়ি ‘জান্নাত’-এ হামলা হয়।

শাকিবের ঘনিষ্ঠ সূত্র বিষয়টি জানিয়েছে। তারা জানান, মধ্যরাত দেড়টার দিকে সেখানে হামলা চালায় একদল দুর্বৃত্ত। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ফোনে খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।

শাকিব খানের পূবাইলের বিলাসবহুল বাড়িটি শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয় বলে জানা গেছে। সেখানে গত কয়েকবছর ধরে সেখানে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিও শুটিং হচ্ছে। সেখানে শুটিং সংশ্লিষ্ট বিভিন্ন মূল্যবান আসবাবপত্র রয়েছে।এদিকে হামলার বিষয়ে এখনও কিছু জানাননি শাকিব খান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION