শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

গ্রামের বাড়িতে মায়ের পাশে সমাহিত হন আকবর

ইত্যাদি খ্যাত আকবর

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় কন্ঠশিল্পী আকবর গতকাল রোববার (১৩ নভেম্বর) স্ত্রী সন্তান ছাড়াও অসংখ্য ভক্ত অনুরাগী রেখে না ফেরার দেশে চলে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। আজ সোমবার (১৪ নভেম্বর) তার জন্মস্থান যশোরে পারিবারিক কবরস্থানে সমাহিত হবেন ‘হাত পাখার বাতাস’ খ্যাত এই শিল্পী। এর আগে মিরপুরের বাসায় স্থানীয় মসজিদে প্রথম নামাজে জানাজার পর আকবরকে নিয়ে রাতেই যশোরের উদ্দেশে রওনা দেন তার পরিবার।

গ্রামে আকবরের বাড়ি যশোরের সুজলপুর। সেখানে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে সোমবার তার মায়ের কবরের পাশে আকবরকে সমাহিত করা হবে। প্রসঙ্গত, জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মঞ্চ থেকে উঠে আসা গায়ক আকবর অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি ডায়াবেটিসের পাশাপাশি দুই বছর ধরে জন্ডিস, কিডনিতে সমস্যা, রক্তের প্রদাহসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত জানুয়ারি থেকে তিনি বিছানায়। আকবরের দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে তার ডান পা নষ্ট হয়ে গিয়েছিল।

গত মাসে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়েছিল। পা কাটার পর বেড়ে যায় তার কিডনি ও লিভারের সমস্যা। এ জন্য আকবরকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল। কিন্তু তার আগেই অনন্তলোকে যাত্রা করেন আকবর। এর আগে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা নিয়েছিলেন আকবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION