শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

 পিকে-শাকিরা আলাদা হওয়ার আগে ১২ ঘণ্টা বৈঠক করেন

ভয়েস নিউজ ডেস্ক:

নিজেদের দুই সন্তানের ভবিষ্যৎ ও নিরাপত্তা সুরক্ষিত করতে সহমত হয়েছেন স্পেনিস ফুটবলার জেরার্ড পিকে এবং কলম্বিয়ান পপগায়িকা শাকিরা। এ বিষয়ে সম্প্রতি তাদের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। পরে চুক্তির বিষয়ে একটি যৌথ বিবৃতিও দিয়েছেন তারা।

চলতি বছরের জুনে ভেঙে যায় পিকে-শাকিরার ১২ বছরের সম্পর্ক। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের পর সম্পর্কে জড়ান তারা। যদিও তাদের বিয়ে হয়নি। ফুটবলার পিকে নতুন সম্পর্কে জড়ানোর জেরে তাদের দীর্ঘদিনের সম্পর্কে ছেদ পড়ে।

চুক্তির বিষয়ে দীর্ঘ ১২ ঘণ্টা আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন পিকে-শাকিরা। তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়টি যেন সন্তানের ওপর প্রভাব না ফেলে সেটি নিশ্চিত করাই এখন তাদের লক্ষ্য।

শাকিরা ও পিকে যৌথ বিবৃতিতে বলেছেন, ‘আমরা একটি চুক্তি সই করেছি। এই চুক্তি আমাদের সন্তানদের ভবিষ্যৎ সুনিশ্চিত করবে। আমরা আশা করি, তাদের জীবন নিয়ে কাটাছেঁড়া করা হবে না। ওদের নিরাপত্তা বিঘ্নিত হবে না। আশা করব আমাদের সন্তানরা নিরাপদ এবং শান্ত পরিবেশে তাদের জীবন এগিয়ে নিয়ে যেতে পারবে।’

পিকের সঙ্গে সম্পর্ক ভাঙার পর দুই সন্তানকে নিয়ে ফ্লোরিডায় থাকছেন শাকিরা। বেশ কিছুদিন সেভাবে প্রকাশ্যে আসেননি তিনি। এড়িয়ে চলেছেন অনুষ্ঠান ও পার্টি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION