শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

মিমের স্যুটিং দেখতে মানুষের ভিড়

বিনোদন ডেস্ক:

বিদ্যা সিনহা মিম গিয়েছেন টাঙ্গাইলে। লাক্সের একটি অনুষ্ঠানে যোগ দিতে। নায়িকাকে এক নজর দেখতে ভিড়। হঠাৎ করেই টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে মঙ্গলবার মিমকে দেখে ভক্তরা অবাক। ভক্তদের ভালোবাসায় সিক্ত মিম, ভক্তদেরও নিরাশ করেননি; প্রকাশ্যেই গেয়ে শোনালেন গান। হাজার হাজার দর্শকের মাঝে মিমকে নিয়ে যখন উন্মাদনা চলছে তখন নায়িকা মাইক্রোফোন হাতে নিয়ে পরাণ সিনেমার একটি গান গাইতে শুরু করেন। মিমের কণ্ঠের সঙ্গে তখন যুক্ত হয়েছে শত-সহস্র কণ্ঠ।

মিম ফের গাইতে শুরু করেন, ‘কী জাদু করেছ বলো না, ঘরে আর থাকা তো গেল না…’ এই সুরের সঙ্গে কিছুতেই দর্শকদের দমিয়ে রাখা যায়নি, সুরের ঢেউ তখন ধ্বনি প্রতিধ্বনি হয়ে ছড়িয়ে পড়ছে ভিক্টোরিয়া রোড হয়ে শহরময়… অনুষ্ঠানস্থল থেকে মিম বললেন, ‘আমি টাঙ্গাইলে লাক্সের আয়োজনে একটি অনুষ্ঠানে এসেছি। এখানে এসে আমি রীতিমতো মুগ্ধ। টাঙ্গাইলের মানুষ আমাকে এতটা ভালোবাসে না এলে বুঝতে পারতাম না। অনুষ্ঠানে এসে নিজের চলচ্চিত্র দামালের প্রচারও করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION