বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

স্যানিটারি প্যাড থেকে হতে পারে ক্যানসার ও বন্ধ্যাত্ব!

লাইফস্টাইল ডেস্ক:

মেয়েদের ঋতুস্রাব চলাকালীন বহু ব্যবহৃত ‘স্যানিটারি প্যাড’ মোটেও স্বাস্থ্যকর নয়, বলছে ভারতে পরিচালিত সাম্প্রতিক একটি গবেষণা। ভারতে বিক্রিত প্রায় সব ধরনের প্যাডেই ক্যানসার ছড়ানোর বিভিন্ন রাসায়নিক উপাদানের উপস্থিতি পাওয়া গিয়েছে। যেখানে ভারতে প্রতি ৪ জন নারীর মধ্যে ৩ জনই স্যানিটারি প্যাড ব্যবহার করেন, সেখানে এই গবেষণার ফল কিন্তু যথেষ্ট চিন্তার।

চিকিৎসকরা বলছেন, ক্যানসার সৃষ্টি করতে পারে এমন অনেক রাসায়নিকই স্যানিটারি প্যাডের মধ্যে থাকে। কিন্তু ভয়ের কারণ হল, ঋতুস্রাব চলাকালীন শরীর থেকে যে রক্ত এবং রক্তকোষ নির্গত হয়, তা প্যাডের সংস্পর্শে এসে প্যাডের মধ্যে থাকা রাসায়নিকগুলোকে শুষে নেয়। ওই অবস্থায় দীর্ঘ ক্ষণ থাকলে ক্ষতির সম্ভাবনাও বেড়ে যায়। এমনকি সন্তান জন্মদানের ক্ষমতাও হারাতে পারেন নারীরা।

ঋতুস্রাব চলাকালীন মেয়েদের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য প্রায়শই এক বার ব্যবহারযোগ্য স্যানিটারি প্যাড ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু এর ফলে পরিচ্ছন্নতা বজায় রাখতে পারলেও ভবিষ্যতের জন্য এই অভ্যাস কতটা স্বাস্থ্যকর, সে বিষয়ে সন্দেহ থেকেই যায়।

স্বেচ্ছাসেবী সংগঠন দ্বারা পরিচালিত এই সমীক্ষা থেকে জানা গিয়েছে যে, ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণীদের প্রায় ৬৪ শতাংশই প্রতি মাসেই অন্ততপক্ষে পাঁচ দিন স্যানিটারি প্যাড ব্যবহার করেন। সমাজের উচ্চ স্তরের নারীদের মধ্যে এই পরিসংখ্যান আরও বেশি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION