বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

রূপচর্চায় অদ্বিতীয় মুগডাল

লাইফস্টাইল ডেস্ক:

সৌন্দর্যচর্চায় যে কোনো দামি কোম্পানির বিউটি প্রোডাক্টকে হারিয়ে দিতে পারে মুগডাল বাটা। জেনে নিন চারটি বিউটি প্যাক।ফেস প্যাক: শুকনো খসখসে ত্বকের জন্য মুগডাল বাটা অত্যন্ত উপকারী। একমুঠো মুগডাল কাঁচা দুধে সারা রাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে ভালো করে বেটে নিন। এরপর মুখ পরিষ্কার করে নিয়ে সারা মুখে ওই পেস্ট লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট পরে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বকের জেল্লা বাড়বে।

ব্রণের জন্য: ব্রণের সমস্যার জন্য মুগডাল বাটা অত্যন্ত উপকারী। সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে ভালো করে বেটে মুখে লাগিয়ে নিন। এই পেস্টে আধ চামচ ঘি মেশাতে পারেন। এই মিশ্রণটা দিয়ে মুখ ভালো করে ম্যাসাজ করে ১০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন দিন ব্যবহার করলে দারুণ উপকার পাবেন।

পোড়া দাগ তুলতে: রোদে পোড়া কালো দাগ তুলতে মুগডালের তুলনা নেই। বিশেষ করে গরমে ত্বকের জন্য মুগডাল অত্যন্ত উপকারী। কালো ছোপ তুলতে একমুঠো মুগডাল সারা রাত ভিজিয়ে সকালে বেটে ফেলুন। এর সঙ্গে ঠান্ডা দই বা অ্যালোভেরা জেল মিশিয়ে পোড়া জায়গাগুলোর ওপর লাগান। ৫-১০ মিনিট পরে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। ট্যান পরিষ্কার হবে এবং ত্বকও নরম হবে।

চুলের জন্য: যাদের খুব চুল পড়ছে, তারা প্যাক হিসেবে মুগডাল বাটা ব্যবহার করতে পারেন। কিছুটা মুগডাল পানিতে ভালো করে ফুটিয়ে নিন। তারপর বেটে নিয়ে তার মধ্যে ডিমের কুসুম দিন। কয়েক ফোঁটা লেবুর রস ও দই মিশিয়ে ভালো করে প্যাক বানান। ১৫ মিনিট পর হালকা কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই হেয়ারপ্যাক সপ্তাহে দুইবার ব্যবহার করতে পারেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION