শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

কেন কেঁদেছিলেন নোরা

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। একের পর এক গানে কোমর দুলিয়ে তাক লাগিয়েছেন তিনি। সম্প্রতি ছোট পর্দায় একটি ড্যান্স রিয়েলিটি শোয়ে বিচারকের আসনে দেখা যাচ্ছে তাকে। সেখানে একটি পর্বে নিজের পুরনো সম্পর্কের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন নোরা।

রিয়েলিটি শোয়ের মঞ্চে ‘বড়া পচতাওগে’ গানে নজর কাড়ে এক প্রতিযোগী। তাকে দেখে নিজের ইমোশন ধরে রাখতে পারেননি এই অভিনেত্রী। চোখ থেকে গালে গড়িয়ে পড়ে অশ্রু। সাধারণত নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চান না নোরা। তবে এবার আর নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। প্রতিযোগীর নাচ দেখে নিজের অতীতে ফিরে যান নোরা।

সেই স্মৃতি রোমন্থন করেই মন খারাপ হয় তার। নোরা জানান, পারফরম্যান্স দেখে চোখে জল চলে এসেছে তার। খুবই ইমোশনাল হয়ে পড়েন তিনি। তিনি বলেন, এটা যেন তারই গান। তিনি এটার সঙ্গে খুবই রিলেট করতে পারেন। অতীতে এরকম পরিস্থিতির মধ্যদিয়ে তিনি গেছেন। যে গান শুনে কেঁদে ফেলেন নোরা, সেই গানটি প্রেমে প্রতারিত হওয়ার কথা বলে।

সেই সময় অঙ্গদ বেদীর সঙ্গে প্রেম করতেন নোরা। প্রসঙ্গত, নোরার হাতে বর্তমানে একাধিক কাজ রয়েছে। শেষবার তাকে দেখা গিয়েছিল ‘থ্যাংক গড’ সিনেমায়। আর মুক্তির অপেক্ষায় রয়েছে ‘অ্যান অ্যাকশন হিরো’ ও ‘১০০ পারসেন্ট’ সিনেমা দু’টি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION