শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

অন্ধকারের নিভৃত সৌন্দর্য

অন্ধকারের নিভৃত সৌন্দর্য 
– তন্দ্রা সরকার 

কষ্টেরা গাঢ় কালো অন্ধকারময়
জমাট বাঁধা নীল কষ্ট, লাল কষ্ট,
অচেনা শব্দগুলো ভেসে আসে
চারপাশে বিশাল শূণ্যতা
কষ্টেরা কাতরায়, গোংগায়
অন্ধকারের গর্ভেই আলোর জন্ম।

অন্ধকারেই ভ্রুণের জন্ম, বেড়ে ওঠা
মাতৃগর্ভে নয় মাস সাত দিন
অন্ধকারেই চিরনিদ্রায়
কবর কিংবা চিতায়।

লক্ষ্মীপেঁচার রাতজাগা ভারী ডাক
গা শিউরে ওঠা থমথমে
বনের ভিতর দিয়ে অচেনা পথ
অন্ধকারের নিভৃত সৌন্দর্য।

অন্ধকারেই ধ্যান, জ্ঞান, সাধনা
স্বপ্নচারী মানুষের রাতজাগা নিশিপেঁচা চোখ
অন্ধকারেই সৃষ্টির রহস্য মাটির নিচে
কিংবা পানির নিচের জগৎ।

অন্ধকারে তারারা জাগে সারারাত
মৃত্যুরা অন্ধকার করে দেয় জীবনের গতি
অন্ধকারেই লুকিয়ে আছে
পরম সুখ, পরম তৃপ্তি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION