শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

প্রিয়াঙ্কা চোপড়ার নকল পোশাক পরেছেন শাহরুখ পত্নী গৌরি!

বিনোদন ডেস্ক:

নিজে অভিনয় না করলেও বলিউড সুপারস্টার শাহরুখ খানের স্ত্রী গৌরী খান ভারতের চলচ্চিত্র জগতে পরিচিত নাম। শুধু ‘শাহরুখের স্ত্রী’ পরিচয়ে নিজেকে সীমাবদ্ধ রাখেননি গৌরী। তিনি বলিপাড়ার নামজাদা ইন্টেরিয়র ডিজাইনার। ইন্ডাস্ট্রির অন্দরে গৌরীর ব্যাপারে জানেন না, এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। যতটা বিখ্যাত বাদশা, কম যান না তার বেগমও। সারাক্ষণ রয়েছেন পাদপ্রদীপে।

ডিসেম্বর পড়ে গিয়েছে। শীতের শুরু। বলিউডে পার্টির মওশুমও শুরু। সোমবার ছিল পোশাকশিল্পী মণীশ মলহোত্রর জন্মদিন। সেখানেই আলোকচিত্রীদের নজর কাড়ল গৌরীর পোশাক। হাসিমুখে পোজ দিলেন। তার পর থেকেই শুরু হয়েছে গৌরীর সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার তুলনা। নেটনাগরিকরা ‘নকলনবিশ’-এর তকমা দিয়েছেন গৌরী খানকে।

তুলনা চলছে গৌরী আর প্রিয়াঙ্কার পোশাকের। মণীশের জন্মদিনে প্লাঞ্জিং কালো পোশাকে দেখা মিলল গৌরীর। দিন কয়েক আগেই দেশে ঝটিকা সফরে আসেন প্রিয়াঙ্কা। গৌরীর মতোই একটি প্লাঞ্জিং পোশাক পরেছিলেন তিনি। সোমবার গৌরীকেও দেখা গেল অনেকটা একই ধরনের সাজে। নাভির কাছে ধাতু, উন্মুক্ত বক্ষ বিভাজিকা। দুজনের একই অবতার।

উল্লেখ্য, অস্ট্রেলীয় ডিজাইনার ক্রিস্টোফার এসবারের কাছ থেকে ওই পোশাকটি বানিয়েছেন প্রিয়াঙ্কা। ওই একই ডিজাইনারের কাছ থেকেই গৌরীও তার পোশাকটি বানিয়েছেন। তার পর থেকেই শুরু বির্তকের। নেটনাগরিকদের একাংশের দাবি, প্রিয়াঙ্কাকে নকল করছেন শাহরুখ-পত্নী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION