শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

আমরা প্রায় নগ্ন: নার্গিস ফাখরি

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। বড় পর্দায় খুব একটা নিয়মিত নন এই অভিনেত্রী। মাঝে বিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। বিরতি ভেঙে ভারতে ফিরে ফের কাজ শুরু করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন নার্গিস ফাখরি। যদিও সেই প্রেমের কথা প্রকাশ্যে বলা নিষেধ ছিল। দীর্ঘ ৫ বছরের প্রেমের সম্পর্ক কেন ভেঙে গিয়েছিল, তা এখনো অজানা।

ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই চর্চায় থেকেছেন নার্গিস ফাখরি। কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে মানুষ কথা বলুক— এমনটা অপছন্দ তার। নিউজ১৮-এর সঙ্গে আলাপকালে এমন ভাবনার কথাই জানিয়েছেন এই নায়িকা।

নার্গিস ফাখরি বলেন, ‘ব্যক্তিগত জীবনে আমি একজন সৎ মানুষ। আমার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ প্রশ্ন করলে কোনো সমস্যা দেখি না। কিন্তু তারা কাজের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের চেয়ে এই বিষয়টি বেশি প্রধান্য দেয়। আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে বিব্রত বা লজ্জাবোধ করি না। সত্যি বলতে, আমি কাজকে বেশি প্রাধান্য দিই। তবে কিছু মানুষ আছেন, যারা প্রেমের সম্পর্কের বিষয়ে কথা বলতে চান না। এটাও ঠিক আছে। কারণ তাদের প্রাইভেসিকেও সম্মান করতে হবে।’

অভিনয়শিল্পীদের প্রাইভেসি লঙ্ঘনের জন্য ইন্টারনেটকে দায়ী করেন নার্গিস। তার ভাষায়— ‘ফোনও জানে আমরা কী ভাবছি। কারণ আমাদের চিন্তার বিষয়টিও জেনে যায় মুঠোফোনের কীপ্যাড। সোশ্যাল মিডিয়াও জানে আমরা কী দেখি। প্রাইভেসির সজ্ঞা পুরোপুরি বিকৃত করেছে ইন্টারনেট। আমার মনে হয়, আমরা প্রায় নগ্ন। আমি কার সঙ্গে প্রেম করছি, এটা নিয়ে মানুষ কেন চিন্তিত? এটা ভেবে মাঝে মাঝে খুব বিরক্ত হই।’

নার্গিস ফাখরি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তোরবাজ’। বর্তমানে তার হাতে রয়েছে ‘হারি হারা বীরা মাল্লু’ সিনেমার কাজ। এতে তার সহশিল্পী পবন কল্যাণ। গত ২৯ এপ্রিল সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনা সংকটের কারণে তা পিছিয়ে যায়। আগামী বছরের ৩০ মার্চ এটি মুক্তির কথা রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION