শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

‘খুব শক্ত করে একবার জড়িয়ে ধরবা?’

বিনোদন ডেস্ক:

সোশাল মিডিয়ায় প্রায়ই বিভিন্ন পোস্ট ও ছবি-ভিডিও শেয়ার করেন তিনি। ভক্তদের মাতিয়ে রাখেন। তিনি আর কেউ নন, চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রায়ই তার পোস্ট ভাইরাল হয়। ড্রয়িং রুমের সোফায় বসে তার ভুনা খিচুড়ি রান্না- বেশ উপভোগ করেন তার অনুরাগীরা।

ড়তকাল শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে মাহি লেখেন, ‘খুব শক্ত করে একবার জড়িয়ে ধরবা? যেন সব কষ্ট ভুলে যাই, যেন আবার আমার চুলগুলো উড়ে, যেন পেছনে বেহালা বেজে ওঠে, যেন কারণ ছাড়াই মুচকি হাসি ঠোঁটে লেগে থাকে। শুধু একবার শক্ত করে জড়িয়ে ধরো, ভীষণ দরকার।’

তার ঘণ্টা দুই পর আরেকটি পোস্টে নিজের তিনটি ছবি শেয়ার করে মাহি ক্যাপশনে লেখেন, মুহাবব্তকি দুনিয়া বাসানে চালি। ম্যা তেরে লিয়ে সাব ভোলানে চালি। তুহি ম্যারি প্যাহলি খওয়াহিশ তুহি আখরি হ্যা। শেষ অংশটি ছিল ইংরেজিতে- তুমি কি আমাকে অনুভব করো (Can u feel me)?

পর পর দুটি পোস্টেই দুটি ভালোবাসার ইমোজি আছে।

ভক্তদের ধারণা, দুটি পোস্টেই স্বামী রাকিব সরকারকে উদ্দেশ করে লিখেছেন মাহি। সব সময়ই নায়িকার পোস্টে স্বামী রাকিব সরকারের মন্তব্য থাকে। তবে এ দুটিতে রাকিবকে মন্তব্য করতে দেখা যায়নি।

প্রসঙ্গত, ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সাথে সুখী দাম্পত্যে আছৈন মাহি। স্বামীকে নিয়ে ওমরাহ করে এসেছেন। প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে যান। সব মিলিয়ে দারুণ জমে উঠেছে মাহি-রাকিবের দাম্পত্য। সোশাল মিডিয়ায় মাহির করা বিভিন্ন পোস্ট থেকে স্পষ্ট বোঝা যায়, বিয়ের পর স্বামীকে নিয়ে সুখে আছেন তিনি। দম্পতির ভালোবাসার নমুনা প্রতিনিয়তই দেখছে তাদের অনুরাগীরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION