শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

নায়িকাকে যে কারণে চুমু খাননি রবি তেজা

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা রবি তেজা। অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। তাকে নিয়ে পরিচালক ত্রিনাধা রাও নির্মাণ করেছেন ‘ধামাকা’ শিরোনামে সিনেমা। এ সিনেমায় হাঁটুর বয়সী নায়িকা শ্রীলীলার সঙ্গে রোমান্স করতে দেখা যাবে ৫৪ বছরের রবি তেজাকে।

রুপালি পর্দায় চুমু খেয়ে বহুবার আলোচনায় উঠে এসেছেন রবি তেজা। কখনো মীনাক্ষ্মী চৌধুরী, কখনো বা ডিম্পল হায়াতির সঙ্গে তার চুমু দৃশ্য টক অব দ্য কান্ট্রিতে রূপ নিয়েছে। কিন্তু এবার ২১ বছর বয়েসী শ্রীলীলাকে চুম খেতে অপারগতা প্রকাশ করেছেন রবি। কিন্তু দীর্ঘ ক্যারিয়ারের এই পর্যায়ে কেন এমন সিদ্ধান্ত নিলেন রবি তেজা?

এ বিষয়ে একটি সূত্র টলিউড ডটনেটকে ব্যাখ্যা দিয়ে বলেন—‘দুই কারণে রবি তেজা এই সিনেমায় শ্রীলীলার সঙ্গে চুম্বন দৃশ্য এড়িয়ে গেছেন। এক. বয়েসের ব্যবধান। দুই. আগের যেসব সিনেমায় রবি তেজা চুমু খেয়েছেন; সব কটি বক্স অফিসে ব্যর্থ হয়েছে।’

অ্যাকশন-কমেডি ঘরানার ‘ধামাকা’ সিনেমার গল্প লিখেছেন প্রসন্ন কুমার। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— জয়রাম, রমেশ রাও, আলি, পারভীন, পবিত্রা লোকেশ প্রমুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

২০০১ সালের ১৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্মগ্রহণ করেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীলীলা। সেখানে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করেন তিনি। ২০১৯ সালে ‘কিস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। তবে গত বছর ‘পেলি সানড়া ডি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী। এতে তার বিপরীতে অভিনয় করেন রোশান মেকা। বর্তমানে শ্রীলীলার হাতে আরো দুটি সিনেমার কাজ রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION